বিশ্বের সবচেয়ে দূষিত শহর পাকিস্তানের লাহোর, ব্যাপক দূষণে শ্বাসরুদ্ধ লাহোর
পাকিস্তানের লাহোর আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠেছে। মাত্র এক সপ্তাহের মধ্যে ফের এই রেকর্ড করল শহরটি। সোমবার বিভিন্ন এলাকার একিউআই তথা বায়ুমান সূচক বিপজ্জনক মাত্রা অতিক্রম করে পৌঁছয় ৩১২ তে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ সীমার বহু গুণ বেশি।
বিশেষজ্ঞ সংস্থা আইকিউ এয়ারে প্রকাশিত তথ্য অনুযায়ী, লাহোরের বাতাসে PM2.5 এর ঘনত্ব পৌঁছেছে প্রতি ঘনমিটারে ১৯০.৫ মাইক্রোগ্রাম পর্যন্ত। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিকার তুলনায় ২৫ গুণ বেশি। এই মাত্রার বাতাসে দীর্ঘক্ষণ শ্বাস নিলে মারাত্মক শ্বাসকষ্ট, হৃদরোগ, অ্যাজমা ও অন্যান্য শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকি অত্যন্ত বেড়ে যায়। সবচেয়ে বিপদের মুখে পড়েন শিশু ও প্রবীণরা।

গত সোমবার রাত ১০টায় দূষণের মাত্রা লাহোর ছাপিয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, যানবাহনের ধোঁয়া, শিল্প কারখানার নির্গত ধোঁয়া , ইটভাটার ধোঁয়া ও চাষের খড় ও ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোর ফলে তৈরি হয় এই ধোঁয়া। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই ধোঁয়ায় আচ্ছন্ন থাকে গোটা লাহোর শহর। প্রতি বছরই যেন এক দমবন্ধকর পরিস্থিতি।
এদিকে, পাঞ্জাব প্রাদেশিক সরকার জানিয়েছে যে তারা স্মোগ ইমারজেন্সি প্ল্যান কার্যকর করছে। পরিবেশ দপ্তর, বন দপ্তর সহ বিভিন্ন দপ্তরের ফিল্ড টিম ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে।
পাশাপাশি আত্যাধিক ধোঁয়া ছড়ানো যানবাহনের বিরুদ্ধে অভিযান চচালানো হচ্ছে।অনুমোদনহীন ও দূষণ ছড়ানো ইটভাটা ও কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এছাড়াও গ্রামে ফসলের অবশিষ্ট পোড়ানোতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।এমনকি দূষণ ঠেকাতে শহরের রাস্তায় স্মোগ গান দিয়ে স্প্রে অপারেশন ও কৃত্রিম বৃষ্টি চালানো হচ্ছে।
পরিবেশবিদরা বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
বিনা প্রয়োজনে বাইরে যাতায়াত করতে বারণ করা হয়েছে প্রশাসনের তরফে।
বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে।শিশু ও বয়স্কদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।












Click it and Unblock the Notifications