লাদাখ সংঘাতের পারদ চড়িয়ে চিনের নয়া 'আবদার'! সীমান্তে চড়ছে পারদ
লাদাখ সংঘাতের পারদ চড়িয়ে চিনের নয়া 'আবদার'! সীমান্তে চড়ছে পারদ
গত ২৯ ও ৩০ অগাস্ট ভারতে পূর্ব লাদাখে প্যানগংয়ের তীর ধরে চিনের সেনা আগ্রাসন দেখিয়েছিল। যা মেনে নিচ্ছে না চিন। পাল্টা আরও এক তাবড় দাবিতে সোচ্চার হয়েছে বেজিং।

বেজিংয়ের নয়া দাবি
এবার বেজিং দাবি করছে, যে ভারতীয় সেনা জওয়ানরা চিনের ভূখণ্ডে প্রবেশ করেছে। চিনের দাবি ভারতীয় সেনা যেখানে রয়েছে সেখান থেকে সরে যেতে হবে। চিনের লালফৌজের মুখপাত্র এদিন এই বার্তা দিয়েছেন।

চিন ও প্যানগং পরিস্থিতি
চিন প্যানগং লেকের পাড় ধরে সাড়ি বেঁধে সেনা মজুত করতে থাকে ২৯-৩০ অগাস্ট। আর এভাবেই পূর্বা লাদাখে ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা করেছে। সেনা সূত্রের খবর সেই সময় চিন ৫০০ ট্রুপ নিয়ে লাদাখে পা রাখতে চেয়েছিল। তবে ভারতীয় সেনার তৎপরতায় তা হতে পারেনি।

প্রস্তুতি নিয়েই এসেছিল চিন!
এদিকে, জানা যাচ্ছে, যেদিন নতুন করে লাদাখে হামলা করে চিন, তার আগে থেকেই জে ২০ যুদ্ধ বিমান নিয়ে সীমান্তের ওপারে প্রস্তুতি নিয়েছে চিন। বহুদিন ধরেই একাধিক স্যাটেলাইট চিত্র চিনের সীমান্তের ওপারে জে ২০ মোতায়েনের ছবি তুলে ধরেছে।

লাদাখে নয়া সংঘাত সম্পর্কে চিনের সাফাই
এদিকে, এই ঘটনার পর চিন সাফ ভাষায় জানিয়েছে, ' চিনের সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার হয়নি।' উল্লেখ্য, এর দ্বারা ভারতের যাবতীয় বক্তব্যকে নস্যাৎ করেছে চিন। কিছুতেই বেজিং মেনে নিতে চায়নি তাদের ভারত আক্রমণের অভিযানের কথা। সেই সূত্র ধরেই চিনের দাবি, ভারতই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেছে, চিন করেনি।












Click it and Unblock the Notifications