Kuwait Fire: কুয়েতের এক বহুতলে বিধ্বংসী আগুন, মর্মান্তিক মৃত্যু ৪১ জনের, রয়েছেন একাধিক ভারতীয়
Kuwait Fire: কুয়েতের গুরুত্বপূর্ণ শহর মানগাফে একটি বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে বলে দাবি সে দেশের সরকারি সংবাদমাধ্যমের। যার মধ্যে অন্তত পাঁচজন ভারতীয় রয়েছে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে।
সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়া ওই বহুতলে কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, যে বহুতলে এই অগ্নিকান্ডের (Kuwait Fire) ঘটনা ঘটেছে সেখানে মালয়ালম জনগোষ্ঠীর একটি বিশাল মানুষের বসবাস রয়েছে।

নিহতদের মধ্যে দুজন তামিলনাড়ুর এবং দুজন উত্তর ভারতের বলে জানা গিয়েছে। আরও একজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে সে দেশে ভারতীয় হাইকমিশনও বিষয়টিতে নজর রাখছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানগাফে একটি বহুতলে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বুধবার ভোর সাড়ে ৪ টে নাগাদ এই (Kuwait Fire) ঘটনা ঘটে। তবে কী কারণে এই অগ্নিকান্ড তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে এই আগুন লাগতে পারে। যদিও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভয়াবহ এই ঘটনার পরেই আতঙ্কে বহুতলে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই প্রাণে বাঁচতে বহুতল থেকে ঝাপ মারেন। কিন্তু রক্ষা হয়নি। এভাবে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
অনেকেই (Kuwait Fire) বহুতল থেকে বের হতে পারেননি। ফলে অগ্নিগদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। ঘটনায় বহু মানুষ আহত বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই কুয়েতের স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। আর তা অনুযায়ী, আহত চিকিৎসার জন্য কাছাকাছি একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।
ঘটনার (Kuwait Fire) পরেই বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, গোটা বহুতল দাউ দাউ করে জ্বলছে। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে চারপাশ। আর সেখান থেকেই ভেসে আসছে মানুষের আর্তনাদ। একেবারে ভয়াবহ একটা পরিস্থিতি।












Click it and Unblock the Notifications