কীভাবে শুরু হল মাদার্স ডে, সেলিব্রেশনের পিছনে কী ইতিহাস জানেন কি
কীভাবে শুরু হল মাদার্স ডে, সেলিব্রেশনের পিছনে কী ইতিহাস জানেন কি
যার হাত ধরে এই পৃথিবীর আলো দেখা সেই মা-কে শ্রদ্ধা জানাতে মনে বিশেষ কোনও দিন বা মহূর্তের প্রয়োজন হয় না। কিন্তু তবুও মাতৃ দেবীকে কুর্নিশ জানাতে ভারত-সহ অনেক দেশেই মে মাসের দ্বিতীয় রবিবারেই পালিত হয় মাদার্স ডে। ক্যালেন্ডার অনুযায়ী এই বছর মাদার্স ডে পড়েছে ১০ই মে।

প্রথম মাদার্স ডে উদযাপিত হয় ১৯০৮ সালে
ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় প্রথম ‘মাদার্স ডে' উদযাপিত হয় ১৯০৮ সালে। মার্কিন মুলুকের পশ্চিম ভার্জিনিয়ার সেন্ট অ্যান্ড্রুজ মেথডিস্ট চার্চে প্রথম আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। ওই চার্চটিই এখন ইন্টারন্যাশনাল মাদার্স ডে শ্রাইন। অ্যানা জারভিস ছিলেন এই উদযাপনের উদ্যোক্তা।

১৯০৫ সাল থেকেই প্রচার শুরু করেন অ্যানা
যদিও এর আগে মাদার্স ডে-র বীজ বপন হয় ১৮৬৮ সালেই, সমাজকর্মী অ্যানা জারভিসের মা অ্যান জারভিসের হাত ধরে। সেই সময়ে আমেরিকার গৃহযুদ্ধে স্বামী-সন্তান হারানো পরিবার গুলির মধ্যে সৌভাতৃত্ব ও সুসস্পর্ক গড়ে তুলতেই তিনি ‘মাদার্স ফ্রেন্ডশিপ ডে' প্রচলন করতে চেয়েছিলেন। এরপর মায়েদের জন্য একটি বিশেষ দিনকে চিহ্নিত করার জন্য ১৯০৫ সাল থেকেই প্রচার শুরু করেন অ্যানা।

১৯১৪ সালেই মার্কিন মুলুকে সরকারি ভাবে শুরু হয় মাদার্স ডে-র প্রচলন
পরবর্তীতে ১৯১০ সালে অ্যানা যেখানে থাকতেন সেই পশ্চিম ভার্জিনিয়াতেই প্রথম সরকারিভাবে এই দিনটি উদযাপন করা হয়। পাশাপাশি ১৯১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সব স্টেটেই উদযাপিত হয় মাদার্স ডে। শেষ পর্যন্ত ১৯১৪ সালের ৯ মে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন নয়া আইন প্রনয়ণ করেন যে, প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হবে মাদার্স ডে।

ভারতে মাদার্স ডে-র প্রচলন নব্বইয়ের দশকের গোড়া থেকে
মায়ের প্রতি সম্মান জানাতে আমেরিকানদের এই অভিনব উদযাপন কালের নিয়মে পরবর্তীতে আপন করে নেয় বাকী দেশ গুলিও। তবে ভারতে নব্বইয়ের দশক থেকে মাদার্স ডে-র প্রচলন শুরু হয় বলে জানা যায়। তবে অনেকেরই ধারণা এই দিনটির সূত্রপাত প্রাচীন গ্রীসের মাতৃ আরাধনার প্রথা থেকে। ওই সময় গ্রিক দেব-দেবীদের মধ্যে বিশিষ্ট দেবী সিবেল-এর উদ্দেশ্যে পালন করা হত একটি উৎসব।

রোমেও পালন করা হত একটি বিশেষ দিন
পরবর্তীতে রোমে আইডিস অফ মার্চ অর্থাত্ ১৫ই মার্চ থেকে ১৮ই মার্চের মধ্যে এই উৎসবটি পালিত হত। সেটিকেও অনেকে মাতৃ আরাধানর জন্য বিশেষ দিন হিসাবে মনে করে থাকেন। পাশাপাশি প্রাচীন রোমানদের দেবী জুনোর প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে আরও আরও একটি ছুটির দিন পালন করা হত। সেদিওন মায়েদের বিভিন্ন উপহার দেওয়া হত বলে জান যায়।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications