Donald Trump: ফের টার্গেটে ট্রাম্প! রিপাবলিকান পার্টি মিট সেন্টারের বাইরে ছুরি হাতে যুবককে গুলি করে মারল পুলিশ
একের পর এক ঘটনা ঘটে চলেছে আমেরিকায়। এবার রিপাবলিকান পার্টি মিটের বাইরে ছুরি হাতে যুবককে ঘোরা ফেরা করতে দেখা গেল। তাকে গুলি করে হত্যা করেছে পুলিশ। জানা গিয়েছে সেই যুবক ভবঘুরে। কিন্তু রিপাবলিকান পার্টি মিটের বাইরে কেন সে ঘোরাফেরা করছিল ছুরি হাতে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ওহিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে রিপাবলিকান পার্টির মিটের হলের সামনে ঘোরাফেরা করছিল সেই ভবঘুরে। সন্দেহজনক আচরণ ছিল তার। হাতে তার ছুরি ছিল বলে জানা গিয়েছে। তাকে দেখে আর কেউ ঝুঁকি নেয়নি। একেবারে সটান গুলি করে তাকে হত্যা করা হয়। এখনও সেই ভবঘুরের পরিচয় জানা যায়নি।

আবার আরের জায়গায় রিপাবলিকান কনভেনশন সেন্টারের সামনে একে-৪৭ হাতে মাস্ক পরা এক যুবককে ঘোরা ফেরা করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে মার্কিন পুলিশ। কোন উদ্দেশ্যে সেখানে সেই ২১ বছরের যুবক বন্দুক হাতে ঘুরছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আবার আরের জায়গায় রিপাবলিকান কনভেনশন সেন্টারের সামনে একে-৪৭ হাতে মাস্ক পরা এক যুবককে ঘোরা ফেরা করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে মার্কিন পুলিশ। কোন উদ্দেশ্যে সেখানে সেই ২১ বছরের যুবক বন্দুক হাতে ঘুরছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে মার্কিন তদন্তকারী সংস্থা জানতে পেরেছে যে ইরান ট্রাম্পকে হত্যার ছক কষছে। জেনারেল সলোমনিকে হত্যা করেছিল আমেরিকা নির্মম ভাবে। সেই হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্পকে হত্যার ছক কষছে ইরান। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ইরান। এদিকে ১৩ জুলাইয়ের ঘটনার পর থেকে একের পর এক সন্দেহভাজনকে রিপাবলিকানদের দফতরের আশপাশে ঘোরা ফেরা করতে দেখা যাচ্ছে।
রিপাবলিকান কনভেনশন সেন্টারের সামনে স্কি মাস্ক পরা ২১ বছরের এক যুবককেআটক করেছে পুলিশ। তার কাছ থেকে একে-৪৭ বন্দুক পাওয়া গিয়েছে। সেটি গুলি ভরা ছিল। কেন সে সেখানে ঘোরা ফেরা করছিল তা নিয়ে জেরা শুরু করেছে তদন্তকারীরা। গত ১৩ জুলাই পেনসিলভেনিযায় রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের উপরে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে।
পেনসিলভেনিয়ার একটি সভায় বক্তব্য রাখার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি ট্রাম্পের ডান কান ছুয়ে বেরিয়ে গিয়েছিল। রক্তাক্ত অবস্থাতেও ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন ফাইট ফাইট। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই আততায়ীকে সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করে সিক্রেট সার্ভিস। কেন সে ট্রাম্পের উপরে গুলি চালিয়েছিল সেটা এখনও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications