Knife attack in Germany: প্রকাশ্য রাস্তায় ছুরি হাতে তাণ্ডব! মৃত দুই, আশঙ্কাজনক আরও দুই
Knife attack in Germany: জার্মানির রাস্তায় ছুরি হাতে তাণ্ডব! ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে দুবছরের এক শিশু আছে বলেও জানা যাচ্ছে। শুধু তাই নয়, ঘটনায় আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা। স্থানীয় হাসপাতালে দুজনের চিকিৎসা চলছে বলেই খবর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। জার্মানি পুলিশের দাবি, বাভারিয়ায় (Bavaria) ছুরি নিয়ে এই হামলা হয়েছে।
আর তাতেই দুজনের মৃত্যু হয়েছে। ঘটনার পরেই জার্মানি জুড়ে হাই অ্যালার্টি জারি করা হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ জার্মানের অ্যাসকাফেনবার্গের (Aschaffenburg) একটি পার্কে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ঘাতক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার (Knife attack in Germany) তদন্ত শুরু করেছে জার্মান পুলিশ।

তবে কি কারণে এমন হামলা তা এখনও জানা যায়নি। জার্মান পুলিশ জানাচ্ছে, একেবারে গভীরে গিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে। কেন ছুরি নিয়ে ওই ব্যক্তি হামলা চালালো তাও জানার চেষ্টা করা হচ্ছে বলে সে দেশের পুলিশের তরফে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনার পরেই অভিযুক্ত ট্রেন লাইন ধরে পালানোর চেষ্টা করছিল। ফলে ঘটনার পরেই রেল চলাচল বেশ কিছুক্ষনের স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে জার্মান পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, শিশু ছাড়াও ছুরির আঘাতে ৪১ বছর বয়সের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ধৃত ব্যক্তি সম্ভবত আফগান নাগরিক। বয়স ২৮ বছরের কাছাকাছি হবে। যদিও এই বিষয়ে আরও নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। এর পিছনে কোনও নাশকতা যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর (Knife attack in Germany) ।












Click it and Unblock the Notifications