'আল্লাহু আকবর' বলেই ভিড়ের মধ্যে ছুরি চালাতে শুরু করল...ভয়াবহ জঙ্গি হামলা ফ্রান্সে! জবাব দেওয়ার হুঁশিয়ারি্

Knife attack in France: : ভিড়ের মধ্যে ছুরি নিয়ে হামলা। এই ঘটনায় মর্মান্তিক মৃত্যু একজনের। আহত আরও তিনজন। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের মূলহাউস শহরে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। জানা যাচ্ছে, অভিযুক্ত আলজেরিয়ার নাগরিক। কি কারণে এই হামলা তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ফ্রান্সের পুলিশ প্রশাসন।

অভিযুক্তকে জেরা করে হামলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। জানা যাচ্ছে, ধৃত ওই ব্যক্তি ইসলামিক চরমপন্থী। হামলার সময় 'আল্লাহু আকবর' বলে চিৎকার করছিল বলেও দাবি স্থানীয়দের। ঘটনার পরেই ফ্রান্সজুড়ে (Knife attack in France) হাই অ্যালার্ট (High Alert) জারি করা হয়েছে। সমস্ত নিরাপত্তা এজেন্সিগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Knife attack in france

জানা যাচ্ছে, প্রত্যেকদিনের মতোই ওই এলাকায় ভিড় ছিল। হঠাত করেই ৩৭ বছরের এক ব্যক্তি ভিড়ের মধ্যেই ছুরি নিয়ে (Knife attack in France) হামলা চালাতে শুরু করে বলে অভিযোগ স্থানীয় মানুষদের। অতর্কিত এই হামলায় একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। পর পর আহত হন বহু মানুষ। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ। রীতিমত ছোটাছুটি শুরু হয়ে যায়।

মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। হাতেনাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। যদিও পুলিশের উপরেও অভিযুক্ত হামলা চালানোর চেষ্টা চালায় বলে অভিযোগ। অন্যদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। আহত তিন। সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার উপর কড়া নজর রেখেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron) । একই সঙ্গে হামলাকারীকে ইসলামিক চরমপন্থী বলেও মন্তব্য করেছেন।

প্রেসিডেন্ট জানিয়েছেন, এই হামলার জবাব দিতে সরকার সম্পূর্ণরূপে বদ্ধপরিকর। যদিও অভিযুক্ত কোনও জঙ্গি সংগঠনের কিনা তা এখনও স্পষ্ট নয়। এমনকী কোনও জঙ্গি সংগঠনের তরফেও ঘটনার দায় স্বীকার করা হয়নি। তবে ফ্রান্সের মূলহাউসে মেয়র মিশেল লুটজ জানিয়েছেন, শহরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। যেভাবে ছুরি নিয়ে হামলা চালানো হয়েছে তাতে স্পষ্ট যে এর পিছনে জঙ্গি যোগ আছে।

আর সে কথা মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র। একই সঙ্গে সে দেশের মানুষকে সুরক্ষিত এবঙ্গ সতর্ক থাকার কথাও বলা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের ছবি ফ্রান্সজুড়েই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+