রাজা তৃতীয় চার্লস: জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ছবি
ব্রিটিশ সিংহাসনের সবচেয়ে দীর্ঘসময়ের উত্তরাধিকারী এখন রাজা হয়েছেন। তিয়াত্তর বছর বয়সে ব্রিটিশ সিংহাসনে অভিষেক হওয়া সবচেয়ে বয়সী রাজাও তিনি। এখানে রাজা তৃতীয় চার্লসের জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত ছবিতে তুলে ধরা
International
bbc-BBC Bengali
By Bbc Bengali
Getty Images
রাজা তৃতীয় চার্লস, তাঁর ৬০ তম জন্মদিনের আনুষ্ঠানিক ছবি
রাজা তৃতীয় চার্লস, ব্রিটিশ সিংহাসনের সবচেয়ে দীর্ঘসময়ের উত্তরাধিকারী এখন রাজা হয়েছেন। সত্তর বছর ধরে উত্তরাধিকারী থাকার কারণে তিনি হচ্ছেন ব্রিটিশ ইতিহাসে সিংহাসনে অভিষেক হওয়া সবচেয়ে বয়সী রাজা।
রাজা তৃতীয় চার্লসের জীবনের বাঁক বদলে দেয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত এখানে আলোকচিত্রে তুলে ধরা হলো:
রানী দ্বিতীয় এলিজাবেথ যখন প্রিন্সেস এলিজাবেথ ছিলেন, ১৯৪৮ সালে তখন তার কোলে প্রথম সন্তান (এখন রাজা তৃতীয় চার্লস)
PA Media
১৯৪৯ সালে মা প্রিন্সেস এলিজাবেথ অফ ইংল্যান্ড এবং বাবা প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবরার সাথে শিশু চার্লস
PA Media
লন্ডনের ক্লারেন্স হাউজ থেকে জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন চার্লস
Getty Images
১৯৫৭ সালে স্কুলের মাঠে ফুটবল খেলছেন রাজা তৃতীয় চার্লস
Getty Images
নাতি প্রিন্স চার্লস এবং প্রিন্সেস অ্যানকে নিয়ে রাজা ষষ্ঠ জর্জ এবং রানি এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে গিয়েছিলেন
Keystone / Getty Images
১৯৬৭ সালে গর্ডনস্টন স্কুলের শেষ দিনে রানি দ্বিতীয় এলিজাবেথ চার্লসকে দেখতে আসেন
PA Media
১৯৬৯ সালে ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে নিজের কক্ষে বসে পড়াশুনা করছেন রাজা তৃতীয় চার্লস
Central Press / Getty Images
প্রিন্স অব ওয়েলসের মাথায় মুকুট পড়িয়ে দিচ্ছেন রানি দ্বিতীয় এলিজাবেথ
PA Media
১৯৬৯ সালে ক্যামব্রিজশায়ারে একটি চিম্পুক বিমানের ককপিটে রাজা তৃতীয় চার্লস
Central Press / Getty Images
রাজা তৃতীয় চার্লস ডেভনের লিম্পস্টোনের রয়্যাল মেরিন ট্রেনিং সেন্টারে একটি অ্যাসল্ট কোর্স পরিচালনা করেন এবং ১৩ জানুয়ারী ১৯৭৫ সালে প্রথম-শ্রেণীর পাস অর্জন করেন।
PA Media
১৯৭৬ সালে এইচএমএস ব্রনিংটনের আরোহন করছেন প্রিন্স চার্লস
Getty Images
সানগ্লাস পরে অ্যাস্টন মার্টিন গাড়ি চালাচ্ছেন আছেন রাজা তৃতীয় চার্লস, ১৯৭৫ সালের ছবি
Hulton Archive / Getty Images
১৯৭৯ সালে রাজা তৃতীয় চার্লস
Hulton Royals Collection / Getty Images
১৯৭২ সালে একটি পোলো ম্যাচের পরে বিশ্রাম নিচ্ছেন রাজা তৃতীয় চার্লস এবং ক্যামিলা পার্কার, এখন কুইন কনসর্ট,
Hulton Archive / Getty Images
ফিজিতে রাজা তৃতীয় চার্লসের সফরের সময় তার সম্মানে আয়োজত একটি সামাজিক অনুষ্ঠানে একজন নারীর সঙ্গে তিনি নাচছেন।
Hulton Archive / Getty Images
১৯৮১ সালের ২৪শে ফেব্রুয়ারি বাগদানের ঘোষণার পর বাকিংহ্যাম পালেসের বাইরে বাগদত্তা লেডি ডায়ানা স্পেনসারের সঙ্গে হাসছেন রাজা তৃতীয় চার্লস
PA Media
সেন্ট পলস ক্যাথেড্রালে বিয়ের পর বাকিংহ্যাম প্যালেসের বারান্দায় চুমু খাচ্ছেন প্রিন্স এবং প্রিন্সেস অব ওয়েলস
Getty Images
স্কটল্যান্ডে বালমোরাল দুর্গের কাছে মধুচন্দ্রিমার সময় ডে নদীর পাড়ে ছবি তোলার জন্য দাঁড়িয়েছেন রাজকীয় যুগল, ১৯৮১ সালের অগাস্ট মাসের ছবি
Getty Images
দুই সন্তান প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারিকে কোলে নিয়ে ১৯৮৫ সালের ৫ই মে ইতালির ভেনিসে রাজকীয় ইয়ট ব্রিটানিয়ার ডেকে রাজকীয় যুগল
ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে প্রিন্সেস ডায়ানার কফিন বহন করা দেখছেন রাজা তৃতীয় চার্লস, আর্ল স্পেনসার, প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি এবং প্রিন্স ফিলিপ।
রাজা তৃতীয় চার্লস, কুইন কনর্সট ক্যামিলা পার্কার বোলস, প্রিন্স হ্যারি, প্রিন্স, উইলিয়াম, টম ও লরা পার্কার বোলস, ডিউক অব এডিনবরা, রানি দ্বিতীয় এলিজাবেথ এবং বেজর ব্রুস শান্ড, উইন্ডসর ক্যাসেলে
PA
রানি দ্বিতীয় এলিজাবেথ, ডিউক অব এডিনবরা, রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনর্সট ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে আসন গ্রহণ করছেন
Getty Images
বারান্দায় দাঁড়ানো রাজা তৃতীয় চার্লস, ডাচেস অফ ক্যামব্রিজ, প্রিন্সেস শার্লট, প্রিন্স জর্জ, প্রিন্স উইলিয়াম, ডিউক অব ক্যামব্রিজ, প্রিন্স হ্যারি, কুইন দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ
AFP
২০১৮ সালে প্রিন্স হ্যারির বিয়ের সময় উইন্ডসর ক্যাসেলে কণে মেগান মার্কেলকে নিয়ে হাঁটছেন রাজা তৃতীয় চার্লস
PA Media
২০২১ সালের ১৭ই এপ্রিল ডিউক অব এডিনবরার শেষকৃত্যানুষ্ঠানের সময় কফিন বহনকারি গাড়ি অনুসরণ করছিলেন রাজা তৃতীয় চার্লস, তখন তাকে শোকাহত অবস্থায় দেখা যায়
Getty Images
রাজা তৃতীয় চার্লসের ৭০ তম জন্মদিন উপলক্ষে ছবিতে পোজ দিয়েছেন সঙ্গে কুইন কনর্সট, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। বাকিংহ্যাম প্যালেসে ২০১৮ সালের ২২শে মে তোলা ছবি