বর্ষপূর্তি'র মধ্যেই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে জো বাইডেন! দিলেন পাশে থাকার বার্তা

একটা বছর আগে হঠাত করেই বদলে যায় পরিস্থিতি। ফুলের মতো সাজানো দেশটায় ঢুকে পড়ে একের পর এক রাশিয়ার যুদ্ধবিমান। সীমান্ত দাঁড়িয়ে থাকা ট্যাঙ্ক থেকে ছোঁড়া হয় মিসাইল। বছর ঘুরতে চললেও এর শেষ কোথায়!

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রায় বছর ঘুরতে চলল! এই অবস্থায় ইউক্রেনের উপর আঘাত আরও বাড়িয়েছে রাশিয়া। যা নিয়ে নতুন করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। আর এর মধ্যেই ঝটিকা সফরে ইউক্রেনে পৌঁছে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাজধানী কিয়ভে বাইডেনের এই সফর হঠাত করেই স্থির হয়েছে বলে জানা যাচ্ছে।

বর্ষপূর্তির মধ্যেই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে জো বাইডেন!

বিশেষ করে যুদ্ধের বর্ষপূর্তির আগেই তাঁর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

জানা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন সফরে সে দেশের রাষ্ট্রপতি জেলেনস্কি (Volodymyr Zelenskyy)-এর সঙ্গে দেখা করেছেন বাইডেন। তবে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। তবে রাজনৈতিক তো বটেই, একাধিক প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের এই সফর খুবই গুরুত্বপূর্ণ।

কার্যত রাশিয়ার কাছে তো বটেই। সরাসরি ভাবে যুদ্ধে না জড়ালেও, বাইরে থেকে নানা ভাবে ইউক্রেনকে সাহায্য করছে আমেরিকা। মিস্টার প্রেসিডেন্ট ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন, যে কোনও মূল্যে ইউক্রেনের পাশে থাকবে আমেরিকা।

ইউক্রেন সফরে আগে রাষ্ট্রপতি বাইডেন একটি টুইট করেছেন। যেখানে তিনি লিখেছেন, কিছুদিন পরেই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রথম বর্ষপূর্তি। আর তার কিয়ভে দাঁড়িয়ে রয়েছি। ইউক্রেনের গণতন্ত্র রক্ষা করার পাশাপাশি আমেরিকা যে বন্ধু জেলেনস্কি পাশে রয়েছে সেটা বোঝাতেই এই সফর বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে রাজধানী কিয়েভে পৌঁছেও বাইডেনের একটি বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, শুরু থেকেই আমরা ইউক্রেনের সঙ্গে ছিলাম। গোটা বিশ্ব এই মুহূর্তে ইউক্রেনের পাশে রয়েছে।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনকে আরও যুদ্ধাস্ত্র দেওয়ার ঘোষণা করেছেন। যার মধ্যে অত্যাধুনিক এয়ার সার্ভিলেন্স রাডার। বাইডেন জানিয়েছেন, আমেরিকা এই সিটেম খুব শীঘ্রই ইউক্রেনকে দেবে। এছাড়াও পাশাপাশি রুশ হামলা ঠেকাতে আরও সামরিক সহায়তা আমেরিকা দিতে পারে। তবে বাইডেন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে, এই যুদ্ধে যাতে কোনও ভাবেই না ইউক্রেন নিজেদের হালকা হিসাবে মনে করে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের এই সফরকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট Volodymyr Zelenskyy। একই সঙ্গে তাঁর দাবি, এই বছর হবে জয়ের বছর।

বলে রাখা প্রয়োজন, এক বছর প্রায় হতে চলল। কিন্তু ইউক্রেনে রীতিমত অস্বস্তিতে রাশিয়া। এই অবস্থায় সে দেশে হামলার গতি বাড়িয়েছে মস্কো। একের পর এক এলাকা টার্গএট করে চলছে বিমান হানা। আর এই অবস্থায় রাজধানীতে খোদ মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতি পুতিনের ঘুম ওড়াবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+