Hamas chief Sinwar killed: খতম হামাস প্রধান, বদলা সম্পূর্ণ, 'আচ্ছে দিন' বললেন জো বাইডেন
Hamas chief Sinwar killed: হামাসের বিরুদ্ধে লড়াই'য়ে বড় সাফল্য ইজরায়েলের। হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে নিকেশ করল সে দেশের সেনাবাহিনী। আর এহেন খবর নিশ্চিত হতেই ইজরায়েলজুড়ে উৎসবের আবহ। সেনাবাহিনীর জওয়ান থেকে শুরু করে সাধারণ মানুষকে উদযাপন করতে দেখা যাচ্ছে।
তবে লড়াই এখনই শেষ হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর কথায়, গত ৭ অক্টোবরের বদলা সম্পূর্ণ হয়েছে। অন্যদিকে আমেরিকা, ইজরায়েল এবং গোটা বিশ্বের জন্য ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু 'আচ্ছে দিন' বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অন্যদিকে এই ঘটনার (Hamas chief Sinwar killed) পরেই ইজরায়েল জুড়ে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। আকাশসীমা সহ দেশের নিরাপত্তায় আরও জোরদার করার কথা বলা হয়েছে। প্রত্যাঘাতের আশঙ্কাতেই এহেন নির্দেশ বলে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবারই হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর খবর দেয় ইজরায়েল সেনাবাহিনী। কিন্তু কোথাও একটা খটকা ছিল। যা খবর, এই বিষয়ে আরও নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা চালানো হয়। আর তা মিলে গিয়েছে বলে ইজরায়েলের তরফে সরকারি ভাবে জানানো হয়।
তিন জঙ্গির সঙ্গে উদ্ধার হওয়া দেহ হামাস প্রধানের বলেই দাবি করা হয়। এই প্রসঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, গত ৭ অক্টোবরের বদলা সম্পূর্ণ হয়েছে। হামাস প্রধানের মৃত্যু উল্লেখযোগ্য একটা মুহূর্ত। তবে সামনে অনেক চ্যালেঞ্জ আছে বলে মন্তব্য করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু।
শুধু তাই নয়, ঘটনার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, অন্যান্য জঙ্গিদের পরিণতি হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের থেকেও খারাপ হবে। ইজরায়েলের বহু নাগরিক এখনও হামাসের হাতে পণবন্দি হয়ে রয়েছেন। তাঁদের সুরক্ষিত ভাবে দেশে ফিরিয়ে নিয়ে না আসা পর্যন্ত এই লড়াই জারি থাকবে বলে হুঁশিয়ারি।
Hamas leader Yahya Sinwar is dead.
— President Biden (@POTUS) October 17, 2024
This is a good day for Israel, for the United States, and for the world.
Here’s my full statement. pic.twitter.com/cSe1czhd9s
গোটা পরিস্থিতির উপর নজর রাখছে আমেরিকা। ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত হতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার খতম। তার মৃত্যু আমেরিকা, ইজরায়েল এবং গোটা বিশ্বের কাছে ভালো খবর। সময় যতই লাগুক না কেন, বিচারের হাত থেকে কোনও জঙ্গির রেহাই নেই বলেও মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের।
এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ইজরায়েলের সেনাবাহিনীর জওয়ান থেকে শুরু করে সাধারণ মানুষকে হাততালি দিয়ে মুহূর্তকে উদযাপন করতে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications