'প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন হাসিনা', নেতার বিস্ফোরক দাবির পরেই ইঙ্গিতপূর্ণ বার্তা! মধ্যরাতে হুলস্থূল বাংলাদেশে
Bangladesh: ফের বাংলাদেশের বুকে শেখ হাসিনা এবং আওয়ামী লিগকে নিয়ে বড় বার্তা। হাসপাতালের ওভারব্রিজের মধ্যে লাগানো ডিজিটাল বোর্ডে ভেসে উঠল 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু' র নামে বার্তা। গত কয়েকমাস কেটে গিয়েছে বাংলাদেশের বুকে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। শুধু তাই নয়, এই কয়েকমাসের মধ্যে ওপার বাংলার সর্বত্র হাসিনা এবং বঙ্গবন্ধু'র নাম মুছে দিয়েছে 'নতুন বাংলাদেশ' গড়ার কান্ডারি মহম্মদ ইউনূস।
যদিও তা করতে গিয়ে প্রতি পদে মুখ থুবড়ে পড়ছেন তিনি। আইনশৃঙ্খলা থেকে শুরু করে প্রতি ক্ষেত্রে দেশের মধ্যেই তীব্র সমালোচনার স্বীকার হতে হচ্ছে অন্তবর্তী সরকারকে। যা নিয়ে প্রবল চাপের মধ্যে প্রধান উপদেষ্টা ইউনূস। এর মধ্যেই বাংলাদেশের (Bangladesh) বুকে ফের ইঙ্গিতপূর্ণ বার্তা ভেসে উঠল হাসপাতালের ডিজটাল বোর্ডে।

সে দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সিলেটে ইবনে সিনা প্রাইভেট হাসপাতালের ওভারব্রিজের মধ্যে লাগানো ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ করে ভেসে উঠতে দেখা যায়, 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু'র নামে স্লোগান।
সিলেট নগরীর সোবহানীঘাটের ইবনে সিনা হাসপাতালের ওপর নির্মিত ওভারব্রিজের ডিজিটাল বিলবোর্ডে এই লেখাটি ভেসে ওঠে। তাৎপর্যপূর্ণ ভাবে ঘড়ির কাঁটায় যখন রাত ২ টো বাজে সেই সময় এই স্লোগান ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে অনেকেই তা দেখে মোবাইলে ছবি এবং ভিডিও তুলতে শুরু করে দেন। শুধু তাই নয়, মুহূর্তে তা ভাইরালও হয়ে পড়ে। বিষয়টি কতৃপক্ষের নজরে আসতেই রাতারাতি ওই ডিজিটাল বিলবোর্ডটি বন্ধ করে দেওয়া হয়।
কীভাবে এই ঘটনা তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, রাত ২টার দিকে ইবনে সিনার ওভারব্রিজের ডিজিটাল সাইনবোর্ডে 'জয় বাংলা' এবং 'জয় বঙ্গবন্ধু' লেখা ভেসে উঠতে দেখেন সেখানের ব্যবসায়ী এবং পথচারীরা। বেশ কয়েক মিনিট এই লেখাটি ভেসে উঠলে উৎসুক জনতা ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় দেন। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়ছেন পুলিশ
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই হাসিনা ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা রাব্বি আলম চাঞ্চল্যকর দাবি করেন। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "প্রধানমন্ত্রী হয়েই ফিরতে চলেছেন শেখ হাসিনা। ছাত্ররা ভুল করে ফেলেছে। কিন্তু তাতে তাদের দোষ নেই। তাদেরকে প্রাভাবিত করা হয়েছে।"
শুধু তাই নয়, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ওই সাক্ষাৎকারে ভারতকে ধন্যবাদও জানান রাব্বি। এহেন সাক্ষাৎকার ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ওপারে। তবে এর মধ্যেই যেভাবে ডিজিটাল বোর্ডে ইঙ্গিতপূর্ণ বার্তা ভেসে উঠল তা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications