জাপানের অস্তিত্ব আর থাকবে না, কোন কারণে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
জনসংখ্যা এতটাই কমে গিয়েছে জাপানে যে অস্তিত্ব হারিয়ে যেতে বসেছে তাঁদের
অস্তিত্ব সংকটে জাপান। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাসাকা মোরি। এই কথা শোনার পর অনেকেই আশঙ্কা প্রকাশ করতে পারেন যে ভূমিকম্প প্রবণ জাপান হয়তো তলিয়ে যাচ্ছে সমুদ্রগর্ভে। কিন্তু বাস্তবে কারণটা অন্য। জাপান আসলে প্রবল জনসংখ্যা সংকটে ভুগছে। জাপানে জন্মের হার রেকর্ড পরিমাণে কমতে শুরু করেছে। গত সাত বছর ধরে এই পরিস্থিতি তৈরি হয়েছে জাপানে। আর কয়েকদিন পরে হয়তো জাপানিদের কোনও অস্তিত্ব থাকবে না। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জাপানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাসাকা মোরি জানিয়েছেন, অত্যাধুনিক পরিষেবার মধ্যে রয়েছেন জাপানের নাগরিকরা। কিন্তু তারপরেও জাপানের জনসংখ্যা প্রতিবছর কমতে শুরু করেছে। গত সাত বছর ধরে জাপানের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করে দিয়েছে। যেহারে মানুষ বার্ধক্যের দিকে এগোচ্ছে সে হারে মানুষের জন্ম হচ্ছে না জাপানে। আর তাতেই ধীরে ধীরে উদ্বেগ বাড়াচ্ছে জাপানে সরকার।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করেছেন, জাপানের জনসংখ্যা এই হারে কামতে শুরু করলে একটা সময়ে জাপান হারিয়ে যাবে। অর্থাৎ জাপানিদের আর খোঁজ পাওয়া যাবে না বিশ্বে। গোটা একটা দেশের মানুষের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে বিশ্ব থেকে। তা যথেষ্ট উদ্বেগের বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। একটা বয়সের মানুষ বার্ধ্যক্যের পথে এগোতে শুরু করেছেন তাঁদের জায়গা নেওয়ার মত তেমন পর্যাপ্ত জন্ম সংখ্যা দেখা যাচ্ছে না জাপানে। যার ফলে যাঁরা বৃদ্ধ হচ্ছেন তাঁদের দেখাশোনা করার মত লোকও থাকবে না দেশে। আরও সংকট জনক পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
একদিকে ভারত যখন জন বিস্ফোরণের পথে সেখানে জাপানের এই জনসংখ্যা সংকট পৃথিবীর ভারসাম্য রক্ষার উপরে চাপ তৈরি করবে বলে মনে করছেন গবেষকরে। তবে শুধু জাপান নয় জনসংখ্যা সংকট তৈরি হয়েছে, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ইতালিতেও। সেখানেও শিশুদের জন্মের হার নেহাতই কম। তাতে জনসংখ্যা সংকট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেই দেশের সেই প্রজাতির মানুষের অস্তিত্ব সংকটও দেখা দেবে। ভারত এখনও জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে না পারলেও চিন কিন্তু সাফল্যের সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে ফেলেছে।












Click it and Unblock the Notifications