Israel-Hamas ceasefire deal: ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির শুরুতেই ঘরে ফিরলেন তিন বন্দি
গাজায় যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানাল, তিনজন অপহৃতকে ফিরিয়ে দেওয়া হয়েছে। নিজেদের এক্স হ্যান্ডেলে ইসরায়েলি সেনা জানিয়েছে, অপহৃতরা মুক্ত হয়ে দেশে ফিরেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইসরায়েলি সেনা মুক্ত তিন মহিলাকে সমস্ত রকমের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
তিন মহিলাকে ৪৭১ দিন আটকে রাখা হয়েছিল। তাঁদের নাম হল- রোমি গোনেন (২৪), এমিলি ডরামি (২৮) ও ডোরন স্ট্রেইনব্রিচার (৩১)। মহিলারা ফিরে আসার পরে তাঁদের পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে। বাকি অপহৃতদেরও একইভাবে ফিরিয়ে আনতে ইসরায়েল সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছে নেতানিয়াহুর অফিস।

প্রথমে এই তিন অপহৃত মহিলাকে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়। সেখান থেকে তাঁদের ইসরায়েলি সেনার হাতে তুলে দেওয়া হয়। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কিছু ঘণ্টা পরই এই মহিলাদের মুক্ত করা হয়েছে। ইসরায়েলি মিডিয়ায় এই মহিলাদের মুক্তির খবর লাইভ সম্প্রচার করা হয়। গাড়ির কনভয় করে তাঁদের নিয়ে এসে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়।
অন্যদিকে ইসরায়েলও ৯০ জন প্যালেস্তানীয় বন্দিকে মুক্ত করতে চলেছে। আগামী ছয় সপ্তাহ ধরে চলবে এই মুক্ত করার প্রক্রিয়া। কয়েক হাজার প্যালেস্তানীয় বন্দিকে ইসরায়েল মুক্ত করবে বলে জানা গিয়েছে।
They’re home. 💛 pic.twitter.com/PHkJ3yZLrV
— Israel Defense Forces (@IDF) January 19, 2025
আগামী ছয় সপ্তাহ আপাতত যুদ্ধবিরতির ফলে আপাত শান্তির মুখ দেখতে চলেছে এই এলাকা। আশা করা হচ্ছে, এই যুদ্ধবিরতির পথ ধরে ১৫ মাস দীর্ঘ ইসরায়েল-হামাস যুদ্ধের অন্ত ঘটবে। স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ এই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী বন্দি প্রত্যর্পণ শুরু হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications