Israel-Palestine Conflict: হামাসের টার্গেটে হামলা চালাচ্ছে AI! কী এই Gospel
Israel-Palestine Conflict: নতুন করে রক্তাক্ষয়ী হয়ে উঠেছে হামাস এবং ইসরায়েল যুদ্ধ! শুক্রবার সকাল থেকে লাগাতার হামলা শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে যুদ্ধবিরতি ছিল ইসরায়েল এবং হামাসের যুদ্ধের। যদিও সেই সময়সীমা শেষ হওয়ার আগেই ইসরায়েলের হামলা শুরু হয়েছে হামাসের উপর। আর এই যুদ্ধে এখনও প[অরজন্ত ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে গাজায়।
পাল্টা প্রত্যাঘাতে ইসরায়েলেও (Israel-Palestine Conflict) মৃত্যু মিছিল। নিহত এক হাজারের বেশি মানুষ। আর এই ভয়ঙ্কর যুদ্ধের পরিণতি কোথায় শেষ হবে? তা স্পষ্ট নয়। আর এর মধ্যে যুদ্ধে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ Artificial Intelligence (AI)। হামলা চালাতে এই AI-কেই ব্যবহার করছে ইসরায়েল সেনাবাহিনী।

গোটা বিশ্বজুড়ে কার্যত বিপ্লব ফেলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ Artificial Intelligence। বহু কাজই এখন নয়া সিস্টেমের মধ্যে হয়ে যাচ্ছে। এমনকি সংস্থাগুলিও AI-তে কোটি কোটি টাকা বিনিয়োগ করচে। এবার যুদ্ধেও কৃত্রিম বুদ্ধিমত্তা।
AI Platform - The Gospel
গাজায় হামলা চালাতে 'The Gospel' নামে একটি AI-প্ল্যাটফর্ম ব্যবহার করছে ইসরায়েল বাহিনী। আর এই প্লাটফর্ম নাকি ভয়ঙ্কর বলে দাবি করা হচ্ছে। 'The Gospel' নামে একটি AI-প্ল্যাটফর্মের বিষয়ে ইসরায়েলের বাহিনীই বিস্তারিত জানিয়েচে। তবে যতটুকু জানানোর প্রয়োজন ততটাই জানানো হয়েছে বাহিনীর তরফে। তবে পুরো বিষয়টি ইসরায়েলের গোয়েন্দা বাহিনী নিয়ন্ত্রণ করচে। মূলত অটোমেটেড টুলের সাহায্যে টার্গেটকে চিহ্নিত করা হচ্ছে 'The Gospel'-এর মাধ্যমে।
এছাড়াও 'অ্যালকেমিস্ট' ও 'ডেপথ অফ উইজডমে'র মতো কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ Artificial Intelligence- সিস্টেমকেও ইসরায়েল বাহিনী ব্যবহার করছে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতি শুরু হয় ২৪ নভেম্বর। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ছিল চারদিনের। তারপর কাতার এবং সহযোগী মধ্যস্থতাকারী মিশরের সহায়তায় যুদ্ধবিরতি কয়েকদিন বাড়ানো হয়।
মূলত এই সময় একাধিক পণবন্দিকে ছাড়ে জঙ্গি সংগঠন হামাস। শর্ত মেনে পাল্টা ইসরায়েলও একাধিক হামাস জঙ্গিকে কার্যত ছাড়তে বাধ্য হয় বলে জানা গিয়েছে। এই অবস্থায় বেশ কিছুক্ষণ বজায় ছিল। কিন্তু শুক্রবার থেকেই খেল্কা ঘুরিয়ে গেছে। নতুন করে রক্তাক্ষয়ী হয়ে উঠেছে হামাস এবং ইসরায়েল যুদ্ধ!
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications