Israel-Palestine Conflict: বাইডেনের পাল্টি! প্রথমে ইজরায়েলকে সমর্থন করার পরে এবার গাজা নিয়ে ভিন্ন সুর
Israel-Palestine Conflict: সাম্প্রতিক সময়ে ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে হামাসকে নির্মূল করার ডাক দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। একটি ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য পথ থাকা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি। তবে ইজরায়েলের উদ্দেশ্য নিয়ে তাঁকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, ইজরায়েলের গাজা দখল করা মস্ত বড় ভুল হবে।
ইজরায়েলের সেনাবাহিনী গাজা সীমন্তে শত শত ট্যাঙ্ক মোতায়েন করেছে। তারা বলেছে চরমপন্থী গোষ্ঠীকে নির্মূল করা হবে। এরই মধ্যে ইজরায়েলের বিমান হানায় গাজা উপত্যকা প্রায় ধ্বংস। উল্লেখ করা প্রয়োজন ইজরায়েল-হামাস যুদ্ধ সোমবার দশম দিনে প্রবেশ করেছে।

হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা ইজরায়েলকে সমর্থন দিয়ে আসছে। ইজরায়েলকে সমর্থন জানাতে আমেরিকা মধ্য প্রাচ্যে দুটি যুদ্ধজাহাজকে পাঠিয়েছে। এছাড়াও ফাইটার জেট পাঠানোর পরিকল্পনাও করেছে তারা। তারই মধ্যে ইজরায়েলের গাজা দখল নিয়ে ভিন্নমত আমেরিকার প্রেসিডেন্টের। বাইডেনের এই অতবস্থান মধ্য প্রাচ্যের দেশগুলোর স্বার্থে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভফান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই সংঘাত বৃদ্ধি এবং উত্তরে ফ্রন্ট খোলার কারণে যুদ্ধে ইরানের জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার জর্ডনের রাজধানী আম্মানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গেও সাক্ষাত করেন।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, আল কুদস হাসপাতালের কাছে পাঁচটি বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। এই হাসপাতাল খালি করতে ইজরায়েল শনিবার বিকেলের একটি সময়সীমা দিয়েছিল। যা রেড ক্রিসেন্ট প্রত্যাখ্যান করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২৬৭০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং ৯৬০০ জন আহত হয়েছেন। যা ২০১৪ সালের গাজার যুদ্ধের থেকে বেশি। ২০১৪ সালের যুদ্ধে ৫০ দিনে প্রায় ২২০০ ফিলিস্তিনির মৃত্যু হলেও এবার মাত্র ১০ দিনে ২৬৭০ জন মারা গিয়েছেন। সেই সময় যুদ্ধ ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলেছিল।
উভয় পক্ষের পাঁচটি যুদ্ধের মধ্যে এবারের যুদ্ধকে মারাত্মক বলছেন বিশ্লেষকরা। ১৯৭৩ সালে মিশর ও সিরিয়ার সঙ্গে সংঘর্ষের পর এটি ইজরায়েলের জন্য সব থেকে মারাত্মক যুদ্ধ।
৭ অক্টোবর হামাসের হামলায় ১৪০০ জনের বেশি ইজরায়েলির মৃত্যু হয়েছে। যাঁদের বেশিরভাগই অসামরিক। এছাড়াও আরও ১৫৫ জনকে হামাস বন্দি করে গাজায় নিয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications