Israel-PalestiIsrael-Palne Conflict: গাজায় প্রায় ৮৫% গৃহহীন! নিজের দেশের ৩ পণবন্দির মৃত্যু নিয়ে হইচই ইজরায়েলে
Israel-Palestine Conflict: শনিবার যুদ্ধের ৭১ দিন পূর্ণ হয়েছে। আপাতত ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতির কোনও সুযোগ নেই। ইজরায়েলের সেনাবাহিনী গাজা উপত্যকায় টানা বোমাবর্ষণ করে চলেছে। যুদ্ধের কারণে বহু নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে হামাসের হাতে থাকা তিনজন পণবন্দিও।
ইজরায়েলের সেনাবাহিনী ভুলবশত হামাসের হাতে বন্দি থাকা তিনজনকে হত্যা করেছে। যা নিয়ে ইজরায়েল জুড়ে তোলপাড়। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন। তেল আবিবে ইজরায়েলের সেনা সদর দফতরের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন বহু মানুষ।

তাদের ভূখণ্ড ব্যবহার করে গাজাকে সাহায্য দেওয়া যেতে পারে বলে জানিয়েছে ইজরায়েল। ফলে সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথম ফিলিস্তিনিদের জন্য পাঠানো সাহায্য ইজরায়েলের মাধ্যমে গাজায় পৌঁছবে।
রাষ্ট্রসংঘে প্যালেস্তাইন ইজরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। তারা বলেছে, যুদ্ধবিরতির পরেও ইজরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। প্যালেস্তাইন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আমেরিকার এনএসএ জ্যাক সুলিভানের সঙ্গে কথা বলেছেন। তাঁদের মধ্যে গাজার মানুষের জন্য পাঠানো মানবিক সাহায্য বাড়ানো নিয়ে কথা হয়। এই বৈঠকে নাগরিকদের নিরাপত্তা বাড়ানো নিয়ে কথা হয়েছে।
এর মিশরীয় কর্তা জানিয়েছেন, মানবিক সহায়তা বহনকারী ১০৬টি ট্রাকের একটি কনভয় শুক্রবার রাফাহ ক্রসিং দিয়ে গাজায় পৌঁছেছে। এর মধ্যে জ্বালানিবহণকারী পাঁচটি ট্রাক ছিল। ইজরায়েলি সেনাবাহিনী জেরুজালেমের দিকে বেশ কয়েকটি রকেট ছুঁড়েছে। অন্যদিকে হুথি বিদ্রোহীরা দাবি করেছে, ইজরায়েল অভিমুখী দুটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে।
গাজার ইজরায়েলি বিমান হামলায় আল জারিরার ক্যামেরাম্যান সামের আবু দাব্বার মৃত্যু হয়েছে। আহত ক্যামেরাম্যানের কাছে অ্যাম্বুল্যান্স না পৌঁছনয় মৃত্যু হয় বলে জানা গিয়েছে। গাজায় স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গাজার ৩৬ টি হাসপাতালের মধ্যে এগারোটেতে ৫০ হাজারের বেশি মানুষের চিকিৎসা চলছে।
সাত অক্টোবর হামাসের হামলা শুরুর পর থেকে ইজরায়েল গাজায় ২২ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। যে কারণে অন্তত ১৯ লক্ষ ফিলিস্তিনি গৃহীন হয়ে পড়েছেন। যা গাজার জনসংখ্যান প্রায় ৮৫ শতাংশ।












Click it and Unblock the Notifications