Israel-Palestine Conflict: যুদ্ধে নেতানিয়াহুর বাজি কারাকাল রেজিমেন্ট! প্রধানমন্ত্রীর স্যালুট মহিলা সৈন্যদের

Israel-Palestine Conflict: ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার সেনাবাহিনী মহিলা সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ইজরায়েলের মহিলা সেনারা কারাকাল রেজিমেন্টের সদস্য। দেশের প্রতিরক্ষায় এই রেজিমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

মহিলা সেনাদের সঙ্গে দেখা করার পরে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তিনি কারাকাল রেজিমেন্টের মহিলা সেনাদের সঙ্গে রয়েছেন। তারা একশোর বেশি হামাস জঙ্গিকে নির্মূল করেছে। মহিলা সেনাদের সাহসিকতাকে স্যালুট জানিয়েছেন তিনি।

Israel-Palestine Conflict

প্রসঙ্গত উল্লেখ্য, ইজরায়েল ২০০০ সালে সেনাবাহিনীর জন্য কারাকাল রেজিমেন্ট গঠন করে। এই রেজিমেন্ট ইজরায়েলের সেনাবাহিনী প্রথম রেজিমেন্ট যেখানে পুরুষদের সঙ্গে মহিলাদের নিয়োগ করা হয়। এই রেজিমেন্ট তৈরির আগে ইজরায়েলের মহিলাদের সরাসরি যুদ্ধে পাঠানো হতো না। এই রেজিমেন্টকে ইজরায়েলের সব থেকে বিপজ্জনক রেজিমেন্ট হিসেবে বিবেচনা করা হয়।

শুরুতে কারাকাল রেজিমেন্টের প্রায় ২ লক্ষ সেনার এক চতুর্থাংশই মহিলা ছিলেন। ২০০৯ সাল থেকে এই রেডিমেন্টের প্রায় ৭০ শতাংশ মহিলা সদস্য। এই রেজিমেন্ট সাধারণভাবে মিশর ও জর্ডন সীমান্তে টহল দেওয়ার কাজ করে।

কারাকাল রেজিমেন্টের মহিলা সেনারা ইজরায়েলের তৈরি ট্যাভোর অ্যাসাল্ট রাইফেল ব্যবহার করলেও পরবর্তী সময়ে তারা এম ফোর কার্বাইন এবং এম ষোলো রাইফেল ব্যবহার করে। ইজরায়েলের সেনাবাহিনীর দাবি অনুযায়ী, কারাকাল রেজিমেন্টের মহিলা সদস্যরা এখনও পর্যন্ত প্রায় একশো হামাস জঙ্গিকে মেরেছে। ইজরায়েলে মহিলা সেনাদের গাজা যুদ্ধের নায়ক হিসেবে দেখা হচ্ছে।

ইজরায়েলের সেনাবাহিনী আইডিএফের তরপে দাবি করা হয়েছে, তাদের সপ্তম আর্মার্ড ব্রিগেড উত্তর গাজায় হামাসের একটি ফাঁড়ি এবং প্রশিক্ষণ শিবিরে হামলা করেছে। এই সময় হামাসের বহু অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এবং সেই যুদ্ধে অন্তত ৩০ জন জঙ্গি মারা পড়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে অ্যাসল্ট রাইফেল, ক্ষেপণাস্ত্র, মর্টার, ড্রোন, যোগাযোগ এবং অন্য প্রযুক্তিগত সরঞ্জাম।

গত সাত অক্টোবর হামাসের আক্রমণের পর ইজরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে অন্তত দশ হাজার অসামরিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজায় নাগরিকদের অর্ধেক তাঁদের বাড়ি ছেড়েছেন। হামাস জঙ্গিরা ২০০-র বেশি ইজরায়েলিকে পণবন্দি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+