Israel-Palestine Conflict: সেফ জোন দক্ষিণ গাজাতেও তীব্র ইজরায়েলি হামলা! সব থেকে বড় হাসপাতালে কবরস্থানে পরিণত
Israel-Palestine Conflict: সাত অক্টোবর থেকে শুরু হওয়া হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত এই যুদ্ধে সাড়ে বারো হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত দক্ষিণ গাজাতেও ইজরায়েল হামলার তীব্রতা জোরদার করেছে।
এর আগে ইজরায়েলের তরফে উত্তর গাজার লোকজনকে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছিল। তারপরেও খান ইউনুস এলাকায় একের পর এক হামলা চালানো হয়। এর ফলে বহু মানুষের মৃত্যু হয় এবং অনেকে আহত হন।

গাজার হাসপাতালে ইজরায়েলি সেনাবাহিনীর হামলাকে যুদ্ধবিরোধী বলে দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ। অন্যদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা রাষ্ট্রসংঘের একটি সংস্থা বলেছে বুধবার গাজায় জ্বালানি সরবরাহের অনুমতি না দিলে তাদের কাজ বন্ধ হয়ে যাবে।
রাষ্ট্রসংঘের মানবিক কার্যালয় মঙ্গলবার জানিয়েছে, গত ১০ দিনে উত্তর গাজা থেকে ২ লক্ষের বেশি লোক দক্ষিণ গাজায় পালিয়ে গিয়েছেন। ওসিএইচএ-র তরফে জানানো হয়েছে, উত্তর গাজার একটি মাত্র হাসপাতাল রোগীদের চিকিৎসা দিতে সক্ষম। লড়াই হাসপাতালের চারপাশে চলায় সেখানে রোগী, নবজাতক এবং চিকিৎসকরা আটকা পড়েছেন।
ইজরায়েল হামাসের বিরুদ্ধে হাসপাতালকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে। তাদের আরও অভিযোগ, শিক্ষা হাসপাতালের নিতেই রয়েছে হামাসের প্রধান কমান্ড সেন্টার। যদিও ইজরায়েলের এই দাবি অস্বীকার করেছে হামাস ও শিফা হাসপাতালের কর্মীরা।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সতর্ক করে বলা হয়েছে, গাজার সব থেকে বড় হাসপাতাল একটি কবরস্থানে পরিণত হয়েছে। ভিতরে ও বাইরে জমে রয়েছে মৃতদেহের স্তুপ। বিবিসির প্রকাশিত খবরে বলা হয়েছে, গাজা শহরের সব থেকে বড় হাসপাতাল আল শিফার ভিতরে আনুমানিক ১৭০ টি লাশের জন্য গণকবর খোঁড়া হয়েছে।
ইজরায়েলের তরফে দাবি করা হয়েছে, তারা সরাসরি হাসপাতালগুলিকে লক্ষ্যবস্তু করছে না। তবে আল শিফা এবং অন্য হাসপাতালগুলির চারপাশে লড়াইয়ের কথা তারা স্বীকার করে নিয়েছে।












Click it and Unblock the Notifications