Israel-Palestine Conflict: দু'দিনে যুদ্ধে মৃতের সংখ্যা প্রায় এক হাজার! নাগরিকদের সতর্ক থাকতে পরামর্শ ভারতের

Israel-Palestine Conflict: প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস ইজরায়েলে বড় আকারের হামলা চালায়। হাজার হাজার রকেট নিক্ষেপ করে। তারপরে ইজরায়েলও যুদ্ধ ঘোষণা করে। এখনও পর্যন্ত দুদিনের যুদ্ধে মৃতের সংখ্যা প্রায় এক হাজার। হামাসের হামলায় ইজরায়েলে মৃতের সংখ্যা প্রায় ছশো। অন্যদিকে ইজরায়েলের পাল্টা হামলায় মৃতের সংখ্যাটাও চারশোর মতো।

মধ্য প্রাচ্যে কয়েক দশকের মধ্যে অন্যতম রক্তক্ষয়ী সংঘাত। হাজার-হাজার রকেট নিয়ে স্থল-আকাশ ও সমুদ্র পথে হামলা চালায় হামাস। এখনও পর্যন্ত হামাসের হামলায় প্রায় ছশো ইজরায়েলির মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাটা হাজারের বেশি। পাল্টা ইজরায়েলি হানায় কমপক্ষে চারশো ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাটা প্রায় সতেরোশোর কাছাকাছি।

ইজরায়েল প্যালেস্তাইন দ্বন্দ্ব

অন্যদিকে লেবাননের ইরাণ সমর্থিত হিজবুল্লা জঙ্গি গোষ্ঠী দাবি করেছে, হামাসের হামলার সঙ্গে সংহতি জানাতে তারা বড় সংখ্যক আর্টিলারি শেল এবং গাইডেড মিশাইল নিক্ষেপ করেছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের হামলার দিনটিকে ইজরায়েলের সক্ষে কালো দিন বলে ব্যক্ত করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

ইজরায়েলের সেনাবাহিনী আইডিএফ হামাসের ক্ষমতা ধ্বংস করতে চার সমস্ত শক্তি প্রয়োগ করতে চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি গাজায় হামাসের সাইটগুলির কাছাকাছি বসবাসকারী ফিলিস্তিনিদের ছেড়ে যাওয়ার ব্যাপারে সতর্ক করে বলেছেন, জায়গাগুলিকে ধ্বংসস্তুপে পরিণত করা হবে।

এক ইজরায়েলি আধিকারিক বলেছেন, হামাস প্রায় ১০০ সেনা ও অসামরিক নাগরিককে অপহরণ করেছে। সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, সন্ত্রাসবাদীরা তাণ্ডব চালিয়েছে, ঘরবাড়ি ভেঙেছে, এবং বহু অসামরিক মানুষকে হত্যা করেছে। কয়েকশো লোক আক্রমণ চালিয়েছে আর অনেকেই এখন ইজরায়েলের সেনার সঙ্গে লড়াই করছে।

প্রসঙ্গত হামাস জঙ্গিরা হাজার হাজার রকেট নিক্ষেপ করে এবং গাজার নিরাপত্তা বেষ্টনী লঙ্ঘন করে কাছাকাছি ইজরায়েলি শহর ও সামরিক চৌকিতে হামলা চালায়। তারা বাসিন্দা ও পথচারীদের ওপরে গুলি চালায়। হামাসের তরফে আরব ও ইসলামিক দেশগুলিকে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

হামাসের তরফে বন্দি করা বেশ কয়েকজন ইজরায়েলির ছবি প্রকাশ করা হয়েছে। অন্যদিকে গাজার কাছে ইজরায়েলি শহরের রাস্তায় ও গাড়ির ভিতরে গুলিবিদ্ধ দেহ ছড়িয়ে থাকতে দেখা গিয়েছে। পাল্টা ইজরায়েলের সেনাবাহিনী অপারেশন সোর্ডস অফ আয়রন শুরু করে গাজা উপত্যকায় বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন নারী, শিশু ও বয়স্কদের ওপরে নির্বিচারে অপরাধমূলক আক্রমণ করেছে হামাস। গাজা উপত্যকার বাস্তব চেহারা বদলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করার সঙ্গে ইজরায়েলের জন্য কঠিন ও অটল সমর্থনের কথা জানিয়েছেন।

অন্যদিকে ইজরায়েলের ভারতীয় দূতাবাস তার নাগরিকদের সতর্ক থাকতে এহং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসারে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+