Israel-Palestine Conflict: গাজায় ইজরায়েলের হামলা! কমপক্ষে ১৯৫ জনের মৃত্যু, নিখোঁজ ১২০, দাবি হামাসের
Israel-Palestine Conflict: স্থল পথে গাজার ওপরে আক্রমণ বাড়িয়েছে ইজরায়েল। হামাস পরিচালিত সেখানকার সরকারের দাবি ইজরায়েলের হামলায় অন্তত ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এই হামলায় নিখোঁজের সংখ্যাটা প্রায় ১২০। গাজায় রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত আধিকারিক বলেছেন, জাবালিয়ায় ইজরায়েলের হামলা যুদ্ধাপরাধ হতে পারে।
এদিকে গাজার একমাত্র চিকিৎসাকেন্দ্র তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল, যেখানে ক্যান্সার রোগীদের চিকিৎসা করা হয়, সেখানে জ্বালানি ফুরিয়ে যাওয়ার তা বন্ধ করে দিতে হয়েছে। অন্য হাসপাতালগুলিতেও বিদ্যুৎ বিভ্রাট চলছে।

জাবালিয়ায় শরণার্থী শিবিরে হামলার পাশাপাশি ইজরায়েল একটি বেকারিতেও আঘাত হেনেছে বলে দাবি করেছে সেখানকার হামাস নিয়ন্ত্রিত সরকার। রাতেও ইজরায়েলের বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। গাজায় ফিলিস্তিনি মৃতের সংখ্যা এখন প্রায় ৮৮০০।
ইজরায়েল, মিশর এবং হামাসের মধ্যে চুক্তি অনুসারে বুধবার ৫০০ জনের প্রাথমিক তালিকায় ৩২০ জন বিদেশি নাগরিক এবং কয়েক ডজন গুরুতর আহত গাজাবাসী মিশরে প্রবেশ করেছে। অস্ট্রেলিয়া, অস্ত্রিয়া, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, জর্ডন, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পাসপোর্টধারীদের গাজা থেকে সরিয়ে নিয়েছে।
গাজার সীমান্ত কর্তারা বলেছেন, সীমান্ত ক্রসিং বৃহস্পতিবার ফের একবার খুলে দেওয়া হবে, যাতে বিদেশিরা বেরিয়ে যেতে পারেন। সূত্রের খবর, অনুযায়ী প্রায় ৭৫০০ বিদেশি পাসপোর্টধারী দু-সপ্তাহের মধ্যেগাজা ত্যাগ করবেন।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ঘনবসতিপূর্ণ গাজা শহরের আল-কুদস হাসপাতালের চারপাশে বৃহস্পতিবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইজরায়েলি কর্তৃপক্ষ আগেই হাসপাতালটি খালি করতে বলেছিল। যদিও রাষ্ট্রসংঘের তরফে বলা হয়েছিল রোগীদের বিপন্ন করে হাসপাতাল খালি করা অসম্ভব।
অন্যদিকে লেবাননের হিজবুল্লা গোষ্ঠী এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো দক্ষিণ লেবাননের ওপরে উড়ন্ত ইজরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি অনুষ্ঠানে বক্তৃতা করার সময় প্রথমবারের মতো মানবিক বিরতির আহ্বান জানিয়েছেন। বাইডেন প্রশাসন ইতিমধ্যে প্রকাশ্যে যুদ্ধ বিরতির চাপ দিলেও রাষ্ট্রসংঘের যুদ্ধবিরতিকে সমর্থন করতে অস্বীকার করেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications