Israel-Iran Conflict: ঘন ঘন বাজছে সাইরেন, বেইরুটে নাগাড়ে ক্ষেপণাস্ত্র বর্ষণ, লেবাননে কার্পেট বম্বিং ইজরায়েলের
তৃতীয় বিশ্বযুদ্ধের দামাম যেন বেজে গিয়েছে। ইরানের উপরে বিধ্বংসী হামলা শুরু করে দিয়েছে ইজরায়েল। বেইরুটে লাগাতার ক্ষেপণাস্ত্র বর্ষণ করে চলেছে ইজরায়েলি সেনা। ঘরবাড়ি ছেড়ে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন সেখানকার বাসিন্দারা। বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হানায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে সেখানে।
রেহাই পায়নি লেবাননও। লেবাননে লাগাতার কার্পেট বম্বিং করে চলেছে ইজারেয়েলি সেনা। এমনকী লেবাননে গ্রাউন্ড অপারেশন শুরু করেছে ইজরায়েলি সেনা। গাজায় হামাস ঘাঁটিতে বোমা বর্ষণে ২২ জনের মৃত্যু হয়েছে। হামাস জঙ্গিদের নির্মুল করতে মরিয়া হয়ে উঠেছে ইজরায়েল। প্রসঙ্গত উল্লেখ্য ইজরায়েল পরমাণু শক্তিধর দেশ।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া হুকে একবিংশ শতাব্দীর হিটলার বলে আক্রমণ করেছে ইরান। ইজরায়েলের লাগাতার হামলায় বিধ্বস্ত অবস্থা ইরানের। হামাস প্রধানকে হত্যার ঘটনার পর ইজরায়েলকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিল ইরান। লেবাননে হামাস ডেরায় লাগাতার অস্ত্র বর্ষণের পরে রীতিমতো ফুঁসে উঠেছিল ইরান। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিল। তারপরেই ইজরায়েলের উপর ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে ইরান। পাল্টা জবাবব দেয় ইজরায়েলি সেনাও।
গতকাল রাত থেকে লাগাতার বেইরুটে রকেট বর্ষণ করে চলেছে ইজরায়েলি সেনা। ইরান প্রথমে হুমকি দিলেও ইজরায়েলের কাছে ধারে এবং ভারে পেরে উঠছে না তারা। ইজরায়েলের সেনা বাহিনীর সংখ্যা অনেক বেশি। সেই সঙ্গে পরমাণু অস্ত্রধর দেশ ইজরায়েল। একাধিক অত্যাধুনিক অস্ত্র রয়েছে ইজরায়েলের কাছে। সেদিক থেকে দেখতে গেলে তেমন ক্ষমতাশালী নয় ইরান।
জানা গিয়েছে বেইরুটের সংসদ ভবন সংলগ্ন এলাকাতেও বোমা বর্ষণ করেছে ইজরায়েন। দেশবাসীকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরান সরকার। ইতিমধ্যেই বাঙ্কারে আশ্রয় নিয়েছেন বেইরুটের বাসিন্দারা। ঘন ঘন বেজে উঠছে সাইরেন। একের পর এক ক্ষেপণাস্ত্র হানায় বিধ্বস্ত ইরানের বিভিন্ন এলাকা।












Click it and Unblock the Notifications