চ্যাম্পিয়ন্স ট্রফি'তে আতঙ্কের ছায়া! পাকিস্তানের মাটি থেকে বিদেশি নাগরিকদের কিডন্যাপের বড় ছক 'ফাঁস'
ICC Champions Trophy 2025: দীর্ঘ সময় পর পাকিস্তানের মাটিতে হচ্ছে ক্রিকেটে মহারণ। চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর সেখানেই হামলা চালাতে পারে ইসলামিক জঙ্গি সংগঠন ISKP (Islamic State Khorasan Province)। এমনকী পাকিস্তানের মাটিতে যে সমস্ত বিদেশীরা খেলা দেখতে এসেছে তাঁদেরকেও অপহরণ করা হতে পারে। আর এরপরেই চরম সতর্কবার্তা জারি করল পাক গোয়েন্দা সংস্থা পাকিস্তান ইন্টেলিজেন্স ব্যুরো (Pakistan's Intelligence Bureau)।
একই সঙ্গে সে দেশের একাধিক এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। যে সমস্ত হোটেলে বিদেশি অতিথিরা রয়েছেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানা যাচ্ছে। বাড়ানো হয়েছে খেলোয়ারদের নিরাপত্তাও (ICC Champions Trophy 2025)।

- ICC Champions Trophy 2025: কারা টার্গেটে?
পাক গোয়েন্দা সংস্থার তরফে জারি করা সতর্কবার্তায় বলা হচ্ছে জঙ্গিরা চিন এবং আরবের নাগরিকদের টার্গেট করতে পারে। বিশেষ করে এই দুই দেশ থেকে আসা নাগরিকরা বিমানবন্দর, পাকিস্তানের বিভিন্ন অফিসে যান। সেই সমস্ত এলাকাকেই জঙ্গিরা টার্গেট করতে পারে বলেও মনে করা হচ্ছে। ফলে সতর্ক থাকার কথা বলা হচ্ছে পাকিস্তান গোয়েন্দা সংস্থার তরফে। আর এহেন সতর্কবার্তা সামনে আসার পরেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে সে দেশে।
- ICC Champions Trophy 2025: ঘর ভাড়া খুঁজছে জঙ্গিরা
সতর্কবার্তায় সে দেশের গোয়েন্দারা আরও বলছেন ISKP এর জঙ্গিরা শহরের বাইরের এলাকায় ঘর ভাড়া নেওয়ার ছক কষেছে। বিশেষ করে যে সমস্ত জায়গায় পাক প্রশাসনের তেমনটা নজর নেই সেই জায়গাগুলিকেও জঙ্গিরা টার্গেট করছে বলে দাবি। তবে এমন জায়গা হতে হবে যেখানে রিক্সা কিংবা সাইকেলে চেপেও দ্রুত পৌঁছানো সম্ভব হবে। একেবারে সবার নজর এড়িয়ে অপহরণ সহ জঙ্গি কার্যকলাপ করা সম্ভব হয় সেজন্যে এমন জায়গাকেই জঙ্গিরা বেঁছে নিতে চাইছে বলেও দাবি তদন্তকারীদের। এই বিষয়ে পাক নাগরিকদেরও সতর্ক করা হয়েছে বলে খবর।
- ICC Champions Trophy 2025: পাকিস্তান-আফগানিস্তানে সক্রিয়
বলে রাখা প্রয়োজন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের একটি সংগঠন ISKP। পাকিস্তান এবং আফগানিস্তানে এদের একাধিক ঘাঁটি রয়েছে। আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের জঙ্গি কার্যকলাপ এই সংগঠন পাকিস্তানের মাটিতে চালায় বলে অভিযোগ আছে। শুধু তাই নয়, আগেও পাক নাগরিকদের অপহরণ, খুন সহ একাধিক ঘটনার পিছনে ISKP এর দিকেই আঙুল উঠেছে।
এবার ইসলামিক স্টেটের জঙ্গিদের টার্গেটে পাকিস্তানে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। যা রীতিমত উদ্বেগে ফেলে দিয়েছে সে দেশের নিরাপত্তা কর্মী এবং এজেন্সিগুলিকে। এই অবস্থায় শান্তিপূর্ণ ভাবে যাতে সমস্ত খেলা শেষ করা সম্ভব হয় সেদিকেই বিশেষ নজর রাখা হচ্ছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications