প্রেসিডেন্ট ট্রাম্পকে উপেক্ষা করে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা
ইরান বলছে, তারা নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে যার পাল্লা দুই হাজার কিলোমিটার।
ইরান বলছে, তারা নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে যার পাল্লা দুই হাজার কিলোমিটার।
রাষ্ট্রীয় টেলিভিশনে খোররামশার নামের এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের ছবি প্রচার করা হয়। রাজধানী তেহরানে গত শুক্রবার সামরিক কুচকাওয়াজের সময় এই ক্ষেপণাস্ত্রটির কথা প্রথম প্রকাশ করা হয়েছিলো।
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক সমালোচনার কয়েকদিন পরেই ইরান সবশেষ এই পরীক্ষাটি চালালো।
জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে মি. ট্রাম্প ইরানকে একটি 'দুষ্ট' দেশ বলে উল্লেখ করে এর ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আক্রমণ করেন।
ইরান তার কর্মসূচির পক্ষে অবস্থান তুলে ধরে বলেছেন, আত্মরক্ষার স্বার্থেই তাদের এই কর্মসূচির প্রয়োজন রয়েছে।
তেহরান বলছে, পরমাণু অস্ত্র বহন করার উদ্দেশ্যে এসব রকেট তৈরি করা হয়নি।
বিস্তারিত আসছে...













Click it and Unblock the Notifications