ট্রাম্পের বার্তা তেহরানে ‘যুদ্ধ চাই না', দাবি ইরানি দূতের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না, পরিস্থিতিকে উত্তপ্ত না করে সংযম দেখাতে হবে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম এমনই দাবি করেছেন।
বুধবার রাত প্রায় ১টার দিকে তিনি বার্তাটি পান বলে জানান। মোঘাদামের বক্তব্য ট্রাম্প যুদ্ধবিমুখ ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে যেন হামলা না হয়, সেই আহ্বান তেহরানকে জানিয়েছেন।

রাষ্টদূতের দাবি, ইরানে চলমান বিক্ষোভ দমনে সহিংসতা ও সংঘর্ষের মধ্যে সরকার প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনাও করেছে। তবে তিনি অভিযোগ করেন, সশস্ত্র গোষ্ঠীরা নাশকতা ঘটাতে বিক্ষোভে মিশে পড়েছে মসজিদে হামলা, খুন সহিংসতাও তারই ফল। পাকিস্তানের দৈনিক ডন প্রথম এই মন্তব্য প্রকাশ করে।
এদিকে, বৃহস্পতিবার ইরান জানিয়ে দিয়েছে কোনও বহিরাগত হুমকি এলে নিজেদের রক্ষা করতে তারা প্রস্তুত। ট্রাম্প সাংবাদিকদের বলেন, সামরিক পদক্ষেপ এখনই চূড়ান্ত নয় "সবকিছু দেখছি, কীভাবে এগোয়, সেটাই গুরুত্বপূর্ণ।"
বিক্ষোভের মাঝে একসময় ওয়াশিংটন কঠোর বার্তা দিয়েছিল, আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর হলে মার্কিন সামরিক জবাব আসতে পারে। তবে ট্রাম্প দাবি করেন, "গুরুত্বপূর্ণ সূত্র" তাকে আশ্বস্ত করেছে পরিকল্পিত মৃত্যুদণ্ড আপাতত স্থগিত।
ইরানের অর্থনৈতিক সঙ্কট থেকে শুরু হওয়া প্রতিবাদ এখন দেশের সর্বাত্মক রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ দমন পীড়নে ইন্টারনেট ব্ল্যাকআউটের আড়ালে অনেক প্রাণহানি ঘটেছে, নিহতের সংখ্যা অন্তত ৩,৪২৮ বলে দাবি তাদের।












Click it and Unblock the Notifications