হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে?

হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইরানের এক সংসদ সদস্য দাবি করেছেন যে, হরমুজ প্রণালী পার হওয়ার জন্য জাহাজপিছু প্রায় ২০ লক্ষ ডলার নেওয়া হচ্ছে। যা ভারতীয় মুদ্রায় ১৮.৭৫ কোটি টাকা।

ইরানের বিদেশনীতি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির প্রাক্তন চেয়ারম্যান, আলায়েদ্দিন বরৌজের্দি এক টিভি সাক্ষাৎকারে বলেন যে, যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ দিয়ে যে সমস্ত জাহাজগুলি যাতায়াত করছে তাদের কাছ থেকে পরিবহণ করার জন্য টাকা নেওয়া হচ্ছে। তাঁর দাবি যে, এই টাকা না দিলে কোনও জাহাজকেই এই গুরুত্বপূর্ণ জলপথ পেরোতে দেওয়া হচ্ছে না। বর্তমানে তিনি ইরানের পার্লামেন্টের একজন সদস্য।

তবে এই টাকা সমস্ত জাহাজের ক্ষেত্রেই নেওয়া হচ্ছে কি না, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আর এই যুদ্ধের আবহের মধ্যেই ভারতের দু'টি এলপিজি বোঝাই জাহাজ হরমুজ প্রণালী পেরিয়ে নিরাপদে দেশে পৌঁছে গিয়েছে। ভারত সরকার জানিয়েছে যে, আরও কয়েকটি জাহাজের যাতায়াত নিয়ে ইরানের সাথে কূটনৈতিক আলোচনা চলছে। যদিও আলায়েদ্দিন বরৌজের্দির মন্তব্যের পর প্রশ্ন উঠছে যে, ভারতীয় জাহাজগুলিকেও কী এই অর্থ দিতে হয়েছে?

বিশ্বের জ্বালানি পরিবহণের ক্ষেত্রে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। এই হরমুজ প্রণালী দিয়েই বিশ্বের মোট তেলের প্রায় এক-তৃতীয়াংশ যায়। বর্তমানে সংঘাতের কারণে এই জলপথে উত্তেজনা বাড়ছে। খবর অনুসারে, এই প্রণালীর পশ্চিম প্রান্তে এখনও পর্যন্ত প্রায় ২২টি ভারতীয় পণ্যবাহী জাহাজ আটকে রয়েছে। তবে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন যে, শত্রু দেশ ছাড়া অন্য কোনও দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করা হয়নি। সম্পূর্ণ বিষয়টি নিয়ে এখনও আন্তর্জাতিক স্তরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+