সুসম্পর্কের ধারা বজায় রাখল আমেরিকা, এরো ইন্ডিয়া বিমান মহড়ায় অংশ নেবে অত্যাধুনিক মার্কিন সামরিক বিমান

সুসম্পর্কের ধারা বজায় রাখল আমেরিকা, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতেকে আরও সাহায্যের প্রতিশ্রুতি

বাইডেন ক্ষমতায় আসার পরেও যে আমেরিকার সঙ্গে ভারতের সুসম্পর্কের ধারা বজায় রয়েছে তার প্রমাণ মিলল এরো ইন্ডিয়ার আগে। দিল্লিতে ভারতে নিযুক্ত আমেরিকার দূত ডন হেফলিন জানিয়েছেন, আমেরিকার অত্যাধুনিক বিমান বি-১ লেন্সার অংশ নেবে এরো ইন্ডায়ায়। এতেই স্পষ্ট যে দুই দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে সুসম্পর্কের ধারা বজায় রয়েছে।

সুসম্পর্কের ধারা বজায় রাখল আমেরিকা

ভারত যে ইন্দো-স্পেসিফিক রিজিওয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তার প্রশংসা করেছে আমেরিকা। এই এরো ইন্ডিয়া বিমান প্রদর্শনীর আগে ভারতের প্রশংসায় পঞ্চমুখ আমেরিকার রাষ্ট্রদূত। তিনি জানিয়েছেন ভারতের সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা ক্ষেত্রে সহাবস্থান অত্যন্ত ইতিবাচক। দুই দেশই দেশই একে অপরকে নানা ভাবে সহযোগিতা করে আসছে। প্রতিরক্ষা ক্ষেত্রে আমেরিকা ভারতকে সাহায্য করতে আরও অনেক বেশি তৎপর বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত আমেরিকার দূত।

প্রসঙ্গত উল্লেখ্য ট্রাম্পের সঙ্গে মোদীর সুসম্পর্কের কারণে আমেরিকার সঙ্গে একাধিক প্রতিরক্ষা ক্ষেত্রে চুক্তি করেছিল ভারত। অস্ত্র কেনা থেকে শুরু করে অত্যাধুনিক সেনা কপ্টার। এমনকী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জন্য অত্যাধুনিক বিমানও এসেছে আমেরিকা থেকে। বাইডেন ক্ষমতায় আসার পর সেই সম্পর্ক কতটা ভাল থাকবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল কূটনৈতিক মহল। কিন্তু সব শঙ্কা দূরে সরিয়ে রেখে বাইডেন ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পথেই পা বাড়িয়েছে।

আমেরিকার অত্যাধুনিক বিমান করোনা পরিস্থিতির মধ্যে এরো ইন্ডিয়া বিমান মহড়ায় অংশ নিচ্ছে এতেই দুই দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে সুসম্পর্কের চিত্র ধরা পড়ছে। করোনা পরিস্থিতির মধ্যেও ভারত যে এই মহড়ার আয়োজন করতে পেরেছে সেটাই অনেক বড়কথা বলে জানিয়েছেন মার্কিন সেনার আলাস্কার কমান্ডেন্ড লেফটেন্যান্ট জেনারেল ডেভিড এ ক্রম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+