ভারতীয়রা পাকিস্তানিদের গুরু বলে মানবে, দাবি করলেন নওয়াজ শরিফের ভাই

নির্বাচনি জনসভায় ভারত তাস খেললেন নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। তিনি বলেন, ক্ষমতায় এলে তিনি দেশকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যে ভারতীয়রাও পাকিস্তানিদের গুরু বলে মানবে।

ভোটের প্রয়োজনে ভারত-পাকিস্তান তাসটা খেলেন দুই দেশের নেতারাই। এবার নওয়াজ শরিফের ভাই এক নির্বাচনি সভায় গিয়ে বলে বসলেন ক্ষমতায় এলে তিনি পাকিস্তানকে ভারতের এত আগে এগিয়ে নিয়ে যাবেন যে ভারতীয়রা পাকিস্তানকে 'গুরু' বলে মানবে। বললেন মালয়েশিয়া, তুরস্কের সঙ্গে তুলনা হবে পাকিস্তানের।

ভারতীয়রা পাকিস্তানিদের গুরু বলে মানবে, দাবি এই পাক নেতার

নওয়াজ শরিফ এখন জেলে। তাঁর বদলে পিএমএল(এন) দনকে নেতৃত্ব দিচ্ছেন ভাই শাহবাজ শরিফ। শনিবার সন্ধ্যায় সরগোধায় এক নির্বাচনি জনসভা ছিল তাঁর। সেখানেই তিনি বলেন, 'যদি ৬ মাসের মধ্যে আমি লোড শেডিং সমস্যা দূর করতে না পারি তবে আমার নাম বদলে দেবেন। ভারতীয়রা ওয়াঘা সীমান্তে এসে বলে যাবে পাকিস্তান তো আমাদের গুরু!'

পাক পাঞ্জাবের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী আরও বলেন তিনি মালয়েশিয়া ও তুরস্কে যাবেন। দুই দেশ থেকে তাদের সাফল্যের রসায়ণ জেনে আসবেন। তারপর পাকিস্তানকে আবার শ্রেষ্ঠ রাষ্ট্র বানাবেন। তিনি অভিযোগ করেন বিরোধী নেতা ইমরান খান ভূয়ো অভিযোগ তুলছেন। এরকম মিথ্যেবাদীর হাতে ক্ষমতা গেলে দেশের কখনই ভাল হবে না। তাঁর দাদা কিভাবে অসুস্থ স্ত্রীকে ফেলেও পাকিস্তানে ফিরে এসে জেল বরণ করেছেন, শুধুমাত্র গণতন্ত্রকে সম্মান জানাতে তাও তুলে ধরেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+