Canada: ফের কানাডায় ভারতীয় নাগরিককে ছুরিকাঘাতে হত্যা! আটক সন্দেহভাজন
Canada: কানাডায় (Canada) মর্মান্তিক হত্যা এক ভারতীয় নাগরিককে! এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে কানাডায় অবস্থিত ভারতীয় শেয়ার বাজারের (Indian stock market) পক্ষ থেকে। জানা যায়, ছুরিকাঘাতে খুন করা হয় ওই ভারতীয় নাগরিককে। ঘটনাটি কানাডার রাজধানী অটোয়ার (Ottawa) কাছে অবস্থিত রকল্যান্ড এলাকার। যা কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।
এদিকে কানাডার ভারতীয় দূতাবাস জানিয়েছে, শনিবার এক ভারতীয় নাগরিকের মৃত্যুতে তারা শোকাহত। এই ঘটনায় এক সন্দেহভোজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। মর্মান্তিক ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে কানাডার ভারতীয় দূতাবাস (Indian Embassy) জানিয়েছে, "অটোয়ার কাছে রকল্যান্ডে এক ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা স্থানীয় একটি কমিউনিটি অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিহত আপনি ব্যক্তি পরিবারকে যতটা সম্ভব সাহায্য করবো।"

ঘটনার প্রসঙ্গে কানাডীয় এক সংবাদ মাধ্যম জানায়, ক্লারেন্স-রকল্যান্ডে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩ তে নাগাদ অটোয়া শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
ওই সংবাদমাধ্যম আরও জানিয়েছে, মৃত্যুর আসল কারণ এবং হেফাজতে থাকা ব্যক্তির বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হবে কিনা তা পুলিশ এখনও স্পষ্ট করে বলেনি। তবে মর্মান্তিক এই ঘটনার পর ওই এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। সেই সঙ্গেই পুলিশ রকল্যান্ড এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে।
প্রসঙ্গত, কানাডায় বসবাসকারী হিন্দু ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বারবারই সরব হয়েছে নয়াদিল্লি। কারণ, গত বছর ডিসেম্বরেই কানাডার এডমন্টনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ২০ বছর বয়সি যুবককে গুলি করে খুনের অভিযোগ ওঠে। তার আগে কানাডায় ভারতীয় পড়ুয়াকে খুনের অভিযোগ ওঠে। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। কিন্তু কেন এই খুন, এই মর্মান্তিক পরিণতির পিছনে লুকিয়ে থাকা রহস্য কী, উত্তর কবে পাবে পরিবার, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications