কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট প্রাক্তন নৌসেনা অফিসারের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রদূত, নজর রাখছে ভারত

কাতারে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট প্রাক্তন নৌসেনা অফিসারের সঙ্গে দেখা করলেন ভারতীয় রাষ্ট্রদূত। যদিও এই সাক্ষাৎ গত তিন ডিসেম্বর হয়। এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। একই সঙ্গে দুবাই'য়ের কাতারে হওয়া CoP28 সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হয় Sheikh Tamim Bin Hamad-এর।
দুজনের মধ্যে একাধিক ইস্যুতে কথা হয়েছে।

এমনকি ভারত এবং কাতারের দ্বিপাক্ষিক সম্পর্কের কথাও এদিন সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন অরিন্দম বাগচী।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট প্রাক্তন নৌসেনা আধিকারিকের পাশে দাঁড়িয়েছে ভারত। ইতিমধ্যে ফাঁসির নির্দেশকে ভারত চ্যালেঞ্জ জানিয়েছে বলে এদিন জানিয়েছেন অরিন্দম বাগচী। গত ২৩ এবং ৩০ নভেম্বর শুনানিও হয়। খুব শীঘ্রই আগামী শুনানির সম্ভাবনা রয়েছে।

Arindam Bagchi

গোটা আইনি প্রক্রিয়ার উপর নজর রয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। এমনকি কাতার অথোরিটিজের সঙ্গেও যোগাযোগ রেখে ভারত চলচে বলেও খবর। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, চরবৃত্তি করার অভিযোগ রয়েছে এই আট অফিসারের বিরুদ্ধে। ইজরায়েলের হয়ে চরবৃত্তি করার অভিযোগ রয়েছে। আর এই অভিযোগের পরেই কাতারের আদালত আট প্রাক্তন নৌসেনা অফিসারের মৃত্যদন্ডের নির্দেশ দেয়।

এই প্রসঙ্গে অরিন্দম বাগচী বলেন, গোটা বিষয়টিই এখন আইনি প্রক্রিয়ায় রয়েছে। কাতার প্রশাসনের সঙ্গে পুরো বিষয়টি নিয়ে যোগাযোগ রাখা হচ্ছে। সাজাপ্রাপ্ত নৌ সেনা আধিকারিকদের আইনি এবং কূটনৈতিক সাহায্য করা হবে বলেও জানানো হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, কাতারের সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় এমন এক বেসরকারি সংস্থা দাহরা গ্লোবাল টেকনোলজিস এন্ড কনসালটেন্সি সার্ভিসেও (Dahra Global Technologies and Consultancy Services) কর্মরত ছিলেন তিনি। সূত্রে জানা গিয়েছে, এই অফিসারদের অনেকেই বহু স্পর্শকাতর প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২২ সালের অগাস্ট মাস থেকে তাঁরা সে দেশের জেলে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+