Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সেনাক্যাম্পে হামলা ইমরান অনুগামীদের, জ্বলছে পাকিস্তান! নজর রাখছে ভারতীয় সেনা

ইমরান খানের গ্রেফতারের পর থেকেই কার্যত রণক্ষেত্রে পাকিস্তান! লাহোর-ইসলামাবাদ সহ একাধিক বড় শহরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন পিটিআই সমর্থকরা। কোথায় ব্যাপক ভাঙচুর তো কোথাও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মী সমর্থকরা।

আর তা ঘিরে ব্যাপক উত্তেজনা সে দেশে। আর এর মধ্যেই লাহোরে সেনার ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়েছেন বিক্ষোভকারী। এমনটাই জানাচ্ছে সে দেশের একাধিক সংবাদমাধ্যম। এমনকি রাউলপিন্ডির সেনা সদর দফতরে ঢুকেও তীব্র বিক্ষোভ দেখাচ্ছেন ইমরান অনুগামীরা।

নজর রাখছে ভারতীয় সেনা

এমনকি সেনা আধিকারিকদের বাড়িতে ঢুকেও চলছে ব্যাপক ভাঙচুর। ইতিমধ্যে এই ঘটনায় একাধিক ভিডিও সামনে এসেছে। যেখানে ইমরান খান অনুগামীদের নিরাপত্তা কর্মীদের হুমকি দিতে দেখা যাচ্ছে। এমনকি সেনা আধিকারিকদের বাড়িতে ঢুকে বিভিন্ন জিনিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছে।

পাশাপাশি Mianwali বিমান ঘাঁটিতেও হামলার চেষ্টা চালান পিটিআই আন্দোলনকারীরা। এমনকি সেখানে থাকা একটি নকল যুদ্ধবিমানেও আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। অন্যদিকে পেশোয়ারে রেডিও পাকিস্তানের অফিসেও আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে।

আন্দোলনকারীদের একটা দাবি, অবিলম্বে ইমরান খানকে ছাড়তে হবে। আর তা না হলে পরিস্থিতি আরও জটিল হবে বলে হুঁশিয়ারি পিটিআই সমর্থকদের। শুধু তাই নয়, হেফাজতে থাকাকালীন যাতে ইমরান খানের কোনও ক্ষতি না হয় সেই বার্তাও দেওয়া হয়েছে। অন্যদিকে পরিস্থিতি ক্রমশ আয়ত্তের বাইরে যাচ্ছে।

এই অবস্থায় লাহোর-ইসলামাবাদ সহ একাধিক জায়গাতে প্রশাসনের তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এমনকি জারি করা হয়েছে ১৪৪ ধারাও। এমনকি বেশ কয়েকটি জায়গাতে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। সেনাবাহিনীকে যে কোনও পরিস্থিতির জন্যে তৈরি থাকতে বলা হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারতীয় সেনাবাহিনী। এমনকি ভারত-পাকিস্তান সীমান্তেও চড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে বলে সেনা সুত্রকে কোট করে জানাচ্ছে সংবাদ সংস্থা এএনআই।

বলে রাখা প্রয়োজন, জামিন সংক্রান্ত একটি মামলায় পাকিস্তান হাইকোর্টে যান ইমরান খান। আর সেই সময়েই আদালতের বাইরে থেকে ইমরান খানকে পাক রেঞ্জার্স গ্রেফতার করে বলে জানা যায়। আর এরপরেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালতের বাইরে।

পাক রেঞ্জার্সের সঙ্গেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন ইমরান অনুগামীরা। তবে গ্রেফতারের আগে চাঞ্চল্যকর একটি বার্তা দিয়েছেন ইমরান খান। গাড়ীতে বসেই সেই বার্তা তিনি। সেখানে তিনি বলছেন, আমার বিরুদ্ধে কোনও মামলা নেই। কিন্তু তাঁরা আমাকে জেলে রাখতে চায়! তবে আমি এজন্যে প্রস্তুত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+