India UNHRC: কাশ্মীর-মণিপুর নিয়ে 'ভিত্তিহীন' দাবি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রধানের, কড়া জবাব ভারতের

India Slams UNHRC Chief: কাশ্মীর ও মণিপুর নিয়ে ভিত্তিহীন মন্তব্যের অভিযোগে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রধানকে তুলোধনা নয়াদিল্লির। জেনেভায় রাষ্ট্রপুঞ্জের হিউম্যান রাইটস কাউন্সিলের ৫৮ তম অধিবেশনে কাশ্মীর ও মণিপুর নিয়ে উদ্বেগ প্রকাশ কমিশনের প্রধান ভল্কার তুর্কের। আর তাতেই পাল্টা কড়া জবাব দেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি অরিন্দম বাগচি।

কাশ্মীর ও মণিপুর নিয়ে তুর্কের মন্তব্যের কোনও ভিত্তি নেই বলে জানান বাগচি। পরিস্থিতির সুযোগ নিয়ে দায়সারা মন্তব্য করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগে সরব হন তিনি। ভারত সুস্থ ও বৈচিত্র্যময় গণতন্ত্র এবং বহুত্ববাদেই বিশ্বাসী বলে জানান অরিন্দম বাগচি। তাঁর স্পষ্ট মন্তব্য, ভারতকে নিয়ে এসব ভিত্তিহীন ও সারবত্তাহীন দাবির থেকে বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।

UNHRC

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রধান ভল্কার তুর্ক বিশ্বের নানা প্রান্তের মানবাধিকার সংক্রান্ত পরিস্থিতির ব্যাখ্যা করেন। সেসময় টানেন ভারতের মণিপুর ও কাশ্মীর প্রসঙ্গও। কাশ্মীরে মানবাধিকার কর্মীদের হেনস্থার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। পাশাপাশি আলোচনার মধ্য দিয়ে মণিপুরে হিংসা বন্ধ করতে সরকারকে উদ্যোগী হতে পরামর্শ দেন তিনি।

জেনেভায় ওই সভায় তুর্কের মন্তব্যের তীব্র বিরোধিতা করেন অরিন্দম বাগচি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, তুর্ককে পাল্টা জবাব দিয়ে বাগচি বলেন, "এধরনের ভিত্তিহীন মন্তব্যকে বারবার ভারত ভুল প্রমাণিত করেছে। ভারত সম্পর্কে বলতে গেলে আরও পড়াশোনা করে আসার অনুরোধ রইল। ভারতের বৈচিত্র্য ও সার্বভৌমত্ব নিয়ে সঠিক জ্ঞানটুকু থাকা প্রয়োজন।"

জম্মু ও কাশ্মীর নিয়ে তুর্ককে নিশানা করে বাগচি জানান, সাম্প্রতিক অতীতে উল্লেখযোগ্যভাবে জম্মু ও কাশ্মীরে শান্তি আনয়ন ও উন্নয়ন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিধানসভা ভোটে ব্যাপক ভোটদানের হার ও পর্যটনের মাত্রায় বৃদ্ধি পেয়েছে বলে জানান অরিন্দম বাগচি। প্রসঙ্গত, তুর্কের এদিনের ভাষণে ইউক্রেন, গাজা, বাংলাদেশ, আফগানিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের উল্লেখ থাকলেও তাৎপর্যপূর্ণভাবেই ছিল না পাকিস্তানের নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+