India Pakistan: "ছাড়তে হবে অধিকৃত কাশ্মীর," রাষ্ট্রসংঘে বাড়াবাড়ি করতেই পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের

India Pakistan: বিশ্বমঞ্চে সকলের সামনে ফের একবার পাকিস্তানকে ধুয়ে দিল ভারত। শান্তি প্রতিষ্ঠা সংক্রান্ত রাষ্ট্রসংঘের একটি বিতর্ক অনুষ্ঠানে কাশ্মীর ইস্যু টেনে আনে পাকিস্তান। এর আগেও একই ভুল করেছিল তারা। আর ফের ইস্যু তুলতেই মঙ্গলবার পাকিস্তানকে মোক্ষম জবাব দিল ভারত। পাশাপাশি বেআইনিভাবে দখল করা কাশ্মীরের অংশ ছাড়তেও পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের।

শান্তি বৈঠকে বারবার কাশ্মীর ইস্যু টেনে আনা নিয়ে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি দূত পর্বতনেনি হরিশ। নিজে গৃহযুদ্ধে জেরবার পাকিস্তান। দেশবাসীর মুখে অন্ন তুলে দিতে হিমশিম অবস্থা শেহবাজ শরিফের সরকারের। জঙ্গিদের পুষে এখন জঙ্গি হামলাতেই ত্রস্ত পাকিস্তানের বিভিন্ন প্রদেশ। তারাই নাকি আবার কাশ্মীর নিয়ে আহা উঁহু করছে। এদিন হরিশ সাফ জানিয়ে দেন, কাশ্মীর ভারতেরই অংশ ছিল, আছে ও থাকবে।

india pakistan

হরিশ স্পষ্টতই এদিন বলেন, "ভারতের ব্যাপারে নাক গলিয়ে কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘে আলটপকা মন্তব্য করছেন পাকিস্তানের প্রতিনিধিরা। তাই ভারত বলতে বাধ্য হচ্ছে, পাকিস্তানের এধরনের মন্তব্যে তাদের দাবিদাওয়া মান্যতা পাবে না। এমনকী, রাষ্ট্রের মদতে সীমান্তে যে সন্ত্রাসবাদ পাকিস্তান কায়েম করতে চাইছে, তাও কোনওভাবে প্রতিষ্ঠিত হবে না।"

Take a Poll

ভারতের অবস্থান পাকিস্তানকে স্পষ্টভাবে শুনিয়ে দেন হরিশ। তিনি বলেন, "ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে কাশ্মীর ছিল, আছে ও থাকবে।" কাশ্মীরে বেআইনিভাবে কবজা করতে চাইছে পাকিস্তান। আর তাই অবিলম্বে তা খালি করার হুঁশিয়ারিও দিলেন পর্বতনেনি হরিশ। তিনি বলেন, "নিজেদের নিচ স্বার্থ চরিতার্থ করতে রাষ্ট্রসংঘের মঞ্চে হাজির হয়ে নজর ঘোরানোর চেষ্টা করার প্রয়াস পাকিস্তানের পক্ষে ভালো হবে না। আরও কড়া জবাব দিতে পারে ভারত। কিন্তু এখনই তা দেওয়া হবে না।"

মূলত, নিরাপত্তা পরিষদে ডিবেটে কাশ্মীর ইস্যু টানতেই পাক প্রধানমন্ত্রীর বিশেষ সহায়ক সৈয়দ তারিক ফতেমিকে জবাব দেন হরিশ। এমনকী গত সপ্তাহেই জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের বৈঠকে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিয়েছিল ভারত। ভারতের তরফে আগেই জানানো হয়েছিল, ইসলামাদ সন্ত্রাস ও শত্রুতার পথে না হাঁটলে একমাত্র তখনই পাকিস্তানের সঙ্গে সুস্থ স্বাভাবিক সম্পর্ক সম্ভব। যদিও সে পথে না গিয়ে বারবার কাশ্মীর নিয়ে ভিত্তিহীন দাবি করে আসছে পাকিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+