বাংলাদেশের বাজারে 'দাদাগিরি' পশ্চিমবঙ্গের! মালদহ থেকে ট্রেনে ৪৬৮ মেট্রিক টন আলু গেল ওপার বাংলায়
India-Bangladesh: ইউনূসের আমলেও মূল্যবৃদ্ধি থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশ! আলু থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। দীর্ঘদিন ধরে আলু রফতানি বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে গিয়েছে। একেবারে অগ্নিমূল্য বাংলাদেশের বাজার দর। এই অবস্থায় ফের একবার বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়ল ভারত।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৬৮ মেট্রিক টন আলু রফতানি করা হল সে দেশে। যা খবর, ট্রেনে করে বিপুল পরিমান আলু সে দেশে পাঠানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যশোরের বেনাপোল স্থলবন্দর রেলস্টেশনে বএকটি মালবাহী ট্রেন পৌছয়। তাতে একেবারে বস্তা বস্তা আলু রয়েছে (India-Bangladesh) ।

আজ শনিবার থেকে এই পণ্য খালাস করার কাজ বাংলাদেশের সংশ্লিষ্ট বিভাগ শুরু করবে বলে সে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম 'বাংলা ট্রিবিউনে'র খবরে দাবি করা হয়েছে। ওই সংবাদমাধ্যমকে বেনাপোল স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি সাক্ষাৎকারে জানিয়েছেন, ৪৬৮ মেট্রিক টন আলু ভারত থেকে ট্রেনে করে আমদানি করা হয়েছে।
বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী কাস্টমস ও রেলস্টেশনের কিছু প্রক্রিয়া আছে বলে জানান আরেফিন সাহেব। আর তা শেষ হওয়ার পরেই বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়ায় বিপুল পরিমান এই আলু নামানোর কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান 'বাংলা ট্রিবিউন' এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামে এক আমদানিকারক সংস্থা বিপুল এই আলু আমদানি করেছে। আর তা করা হয়েছে বাংলার মালদহ থেকে। প্রকাশিত খবর অনুযায়ী, আতিফ এক্সপোর্ট নামে এক সংস্থা বাংলাদেশে ট্রেনে করে ওই আলু পাঠিয়েছে।
প্রকাশিত খবর= অনুযায়ী, একটি ট্রেনে ৯ হাজার ৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ৪ লাখ ৬৮ হাজার কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ১০ লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার। বলে রাখা প্রয়োজন, বর্তমানে বাংলাদেশের বাজারে ভারতীয় আলু ব৭০ তো কোথাও ১০০ টাকা (বাংলাদেশি মুদ্রা) পর্যন্ত বিকচ্ছে। আর তা কিনতে একেবারে হিমশিম অবস্থা।
এই অবস্থায় আলুর এই বিপুল চালান কিছুটা হলেও সেদেশের বাজারে দাম নিয়ন্ত্রণ করতে পারবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে সে দেশে কয়েক দফায় পেঁয়াজ পাঠানোর হয়েছে। আর তা সে দেশের বাজারে যাওয়া মাত্র অনেকটাই দাম কমেছে।












Click it and Unblock the Notifications