'বন্দি প্রত্যর্পণ' চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরাতে হবে! বড় পদক্ষেপ ইউনূস সরকারের, যে কোনও সময় 'গ্রেফতার'?
India-Bangladesh: ভারতে আশ্রয়ে বিপদ বাড়তে চলেছে শেখ হাসিনার! রবিবার তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল। এরপরেই বঙ্গবন্ধু কন্যাকে দেশে ফেরানোর উদ্যোগ শুরু করে দিল ইউনূস সরকার। ভারতের কাছে এই বিষয়ে খুব শীঘ্রই আবেদন জানাতে চলেছে বাংলাদেশ বিদেশমন্ত্রক। এই বিষয়ে ইতিমধ্যে বিদেশমন্ত্রককে চিঠি দিয়ে আবেদন জানাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শুধু তাই নয়, বলা হয়েছে প্রক্রিয়া শুরু করতেই। উপদেষ্টার কথায়, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো হবে। সে দেশের সংবাদমাধ্যমের দাবি, কুটনৈতিক স্তরে সে দেশের বিদেশমন্ত্রক খুব শীঘ্রই ভারতকে এই বিষয়ে চিঠি পাঠাতে চলেছে বলেও জানা গিয়েছে । যা খুবই গুরুত্বপূর্ণ দু'দেশের (India-Bangladesh) হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

আজ সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে একটি সাংবাদিক বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানেই তিনি শেখ হাসিনাকে ফেরানোর জন্য আবেদন করার কথা জানান। এই বিষয়ে বাংলাদেশ বিদেশমন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, রবিবারই প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল (Interpol)। একই সঙ্গে তাঁর বোন, ছেলে সহ একাধিক জনের বিরুদ্ধেও নোটিশ জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত ১৭ অক্টোবর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
কিন্তু ভারতের আশ্রয়ে হাসিনা থাকায় গ্রেফতার করা যায়নি। এরপরেই বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের দ্বারস্থ হয় বাংলাদেশ পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (Bangladesh Court) চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, হাসিনা সহ বেশ কয়েকজনের মধ্যে ইন্টারপোল নোটিশ জারি করেছে। খুব শীঘ্রই তাঁদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে।
আর এহেন পদক্ষেপে নিঃসন্দেহে বঙ্গবন্ধু কন্যার বিপদ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। এমনকী আগামিদিনে ভারতের মাটিতেও সুরক্ষিত তিনি? এহেন নোটিশ জারির পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, যেভাবে বাংলাদেশের বিদেশমন্ত্রককে চিঠি বিদেশ উপদেষ্টা দিয়েছে তাও খুব খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications