রানি কেটভানের স্মৃতিচিহ্ন জর্জিয়া সরকারের হাতে তুলে দিল ভারত
দু'দিনের জর্জিয়া সফরে রয়েছেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ এই সফরে এসে জর্জিয়ার রানির স্মৃতি চিহ্ন সে দেশের সরকারের হাতে তুলে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। সেভেন্টিন সেঞ্চুরির জর্জিয়ার রানি ছিলেন কেটভান। তাঁর নামাঙ্কিত একটি বাক্স গোয়াতে উদ্ধার হয়েছিল। সেই বাক্সটিই জর্জিয়া সরকারের হাতে তুলে দিলেন বিদেশমন্ত্রী।

রানি কেটভানের অনেক আগেই গোয়াতে পা রেখেছিলেন পর্তুগিজরা৷ বহির্বিশ্বের সঙ্গে গোয়ার যোগাযোগের শুরু তখন থেকেই৷ ২০০৫ সালে পুরনো গোয়ার সেন্ট অগাস্টাইন কনভেন্ট থেকে জর্জিয়ার রানির নাম থাকা এই বাক্সটি পাওয়া যায়৷ আর্কিউলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পরীক্ষা করে জানায় এই বাক্সটি জর্জিয়ার রানি কেটভানেরই৷
জর্জিয়াবাসীর কাছে পবিত্র রানি কেটভানের স্মৃতিচিহ্ন এর আগেও জর্জিয়াতে পাঠিয়েছিল ভারত। তখন অবশ্য সে দেশে প্রদর্শনীর জন্য৷ জর্জিয়া সরকারের অনুরোধে ২০১৭ সালেই ওখানে পাঠানো হয়েছিল এই স্মৃতিচিহ্নটি৷ যদিও এবারে এই স্মৃতিচিহ্নের একটি অংশ পুরোপুরি জর্জিয়া সরকারে হাতে তুলে দেওয়া হল৷ পুরো ঘটনার ছবি নিজের টুইটারে প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর।
সেন্ট কুইন কেটভেনের সাথে ঐতিহাসিক, ধর্মীয় এবং আধ্যাত্মিক অনুভূতি রয়েছে জর্জিয়ার মানুষের। এই বিষয়টি ভেবেই ভারত এই স্মৃতিচিহ্নের একটি অংশ জর্জিয়াবাসীকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জর্জিয়ার জনগণের কাছে এটি পবিত্র ধ্বংসাবশেষ। এটি ভারত ও জর্জিয়ার মধ্যে বন্ধুত্ব এবং সমঝোতার বন্ধনকে আরও জোরদার করবে। জর্জিয়ার পবিত্র চার্চগুলিতে প্রদশর্নীর জন্য এই স্মৃতিচিহ্ন রাখা হবে। বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী।












Click it and Unblock the Notifications