রুদ্ধশ্বাস অভিযান, অগ্নিগর্ভ সিরিয়া থেকে ভারতীয়দের উদ্ধার করল ভারত! বিদেশেও স্লোগান উঠল ভারত মাতার নামে
Syria: বিদ্রোহ-গৃহযুদ্ধে উত্তাল সিরিয়া! মুখ থুবড়ে পড়েছে আসাদ সরকার। আর সে দেশ থেকেই ৭৫ জন ভারতীয়কে বার করে আনা হল। একেবারে নিরাপদেই সিরিয়া থেকে তাঁদেরকে সরানো হয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। শুধু তাই নয়, সীমান্ত পেরিয়ে একটি জায়গায় রাখা হয়েছে এই সমস্ত ভারতীয়কে। খুব শীঘ্রই ৭৫ জনকে ভারতে নিয়ে আসা হবে বলেও বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে।
দীর্ঘ সময় ধরে বিদ্রোহে উত্তাল থেকেছে সিরিয়া। সম্প্রতি পরিস্থিতি সে দেশে আরও উত্তাল হয়ে ওঠে। বাশার আল-আসাদের ক্ষমতায় থাকা একের পর এক জায়গা বিদ্রোহীদের দখলে চলে যায়। কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও ব্যর্থ হন বাশার। শেষমেশ সিরিয়া ছেরে পালিয়ে যান। বর্তমানে রাশিয়ায় গিয়ে কোনও রকমে প্রাণ বাঁচিয়েছেন। এরপরেই বিদ্রোহীরা বাশার আল-আসাদের রাজ প্রসাদের দখল নেয় আর সেখানে ঢুকে পড়ে।

এই অবস্থায় বেশ কয়েকজন ভারতীয় সে দেশে আটকে পড়ে। পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা বাড়তে থাকে। এই অবস্থায় কার্যত রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে উত্তাল সিরিয়া থেকে ৭৫ জন ভারতীয়কে উদ্ধার করল ভারত। বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৭৫ জন ভারতীয়ের মধ্যে ৪৪ জনই জম্মু এবং কাশ্মীরের বাসিন্দা। বাকিরা বিভিন্ন রাজ্যের। সিরিয়ার সাইদা জ়ানাব অঞ্চলে সবাই আটকে পড়েছিলেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, সিরিয়ার সীমান্ত পার করে লেবাননে ভারতীয়দের নিয়ে যাওয়া হয়েছে।
সেখান থেকে কর্মাশিয়াল বিমানে ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে। নিরাপদ জায়গায় পৌঁছতেই বন্দে ভারত- ভারত মাতার নামে স্লোগান দিতে থাকেন উদ্ধার হওয়া ভারতীয়রা। জানা গিয়েছে, রাজধানী দামাস্কাস এবং বেইরুটে থাকা ভারতীয় দূতাবাস ভারতীয়দের উদ্ধার করা নিয়ে যৌথ ভাবে কাজ করেছে। তৈরি করা হয়েছে রুটপ্ল্যান। সেই পরিকল্পনা অনুযায়ী একেবারে অগ্নির্ভ সিরিয়ায় আটকে পড়া ৭৫ জন ভারতীয়কে উদ্ধার করা হয় বলেও বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে।
Embassy of India, Beirut tweets, "All 75 Indian nationals evacuated from Syria including 44 ‘zaireen’ from Jammu & Kashmir who were stranded at Saida Zainab, have now reached Beirut. Ambassador Noor Rahman Sheikh received them upon their arrival in Beirut. They will return by… pic.twitter.com/EHWqJILKnY
— ANI (@ANI) December 11, 2024
সিরিয়ায় এখনও কোনও ভারতীয় আটকে আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী ইতিমধ্যে বিদেশমন্ত্রকের তরফে অ্যাডভাইজারি জারি করা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া সিরিয়া যাতে কেউ না যায় সেই বার্তা দেওয়া হয়েছে। এমনকি কোনও ভারতীয় সেখানে থাকলে প্রয়োজন ছাড়া কেউ না বের হয় সেই কথা বলা হয়েছে। এমনকি চালু করা হয়েছে একটি আপদকালীন ফোন নম্বর এবং ইমেল আইডি। যে কোনও প্রয়োজনে সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications