India-Bangladesh: বাংলাদেশে শেষ ইউনূস জমানা? তারেকই হবেন প্রধানমন্ত্রী! ঘোষণা করল খালেদা জিয়ার দল

India-Bangladesh: এক নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। খুব শীঘ্রই বাংলাদেশে পা রাখবেন খালেদা পুত্র। এমনটাই হুঁশিয়ারি দিলেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আর এহেন মন্তব্যের পরেই শুরু হয়েছে তাহলে কি মহম্মদ ইউনূসের জামানা শেষ হতে চলেছে পদ্মাপাড়ে। শুধু তাই নয়, জল্পনা সত্যি করে খালেদা জিয়ার দলের হাতেই উঠতে চলেছে বাংলাদেশের শাসনভার?

জোর জল্পনা উঠতে শুরু করেছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত। এহেন রাজনৈতিক চাপানোতরের মধ্যেই আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে একটি আলোচনায় সভায় যোগ দেন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

India-Bangladesh

আর সেখান থেকেই একযোগে শেখ হাসিনা এবং ভারতকে আক্রমণ শানান। ফারুক বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এমনকী তাঁর ষড়যন্ত্রে বিভিন্ন ভাবে ভারত সাহায্যও করছে। সাহস থাকলে একবার বাংলাদেশের মাটিতে পা রেখে দেখান! সরাসরি বঙ্গবন্ধু কন্যাকে আক্রমণ শানান জয়নুল আবদিন ফারুক।

তাঁর কথায়, আমাদের লাগবে না, আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রতিহত করার জন্য যথেষ্ট বলে দাবি করেন। একই সঙ্গে ভারতকেও আক্রমণ শানান। এমনকি সেভেন সিস্টার নিয়েও তোপ দাগেন।

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ভারত শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশে সেভেন সিস্টারের মতো এইট সিস্টার বানাবে বলে ঠিক করেছিল। কিন্তু লাভ হয়নি। শেখ হাসিনা আশ্রয় নিয়েছে আপনার কাছে। যদি সত্যিই আপনি গণতান্ত্রিক দেশ হন, যদি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হয়ে থাকেন, আপনার উচিত ছিল শেখ হাসিনাকে আশ্রয়ের পর যখন তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে- তাকে এক মিনিটের জন্য না রেখে ড. ইউনূস সরকারের কাছে হস্তান্তর করা।

আর তা করলেই বিশ্বাস করতাম যে বাংলাদেশের মানুষকে ভারত সম্মান করে, মন্তব্য বিএনপি নেতার। আর তা বলতে গিয়ে তাঁর দাবি, এক নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। খুব শীঘ্রই দেশে ফিরবে সে।

যদিও এহেন হুঁশিয়ারিতে কর্ণপাত করতে চায় না ভারত। বলে রাখা প্রয়োজন, শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় পরিবরতন ঘটেছে। রাতারাতি জেলমুক্ত হয়েছেন খালেদা জিয়া। জেল থেকে ছাড়া পেয়েই কখনও পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছেন তো কখনও চিনের আধিকারিকদের সঙ্গে বৈঠক সারছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+