India-America Tariff News: ২ তারিখ টের পাবে...ভারতকে 'পারস্পরিক শুল্ক' বসানোর হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের

India-America Tariff News: ফের একবার ভারতের সঙ্গে 'শুল্ক যুদ্ধে' আমেরিকা। অতিরিক্ত শুল্কের কারনে চ্যালেঞ্জের মুখে পড়ছে মার্কিন পণ্য। এই অবস্থায় ফের একবার ভারতকে বার্তা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। এই প্রসঙ্গে হোয়াইট হাউসের দাবি, অতিরিক্ত শুল্ক নেওয়ার কারণে আমেরিকার রফতানিকারকরা ক্ষতির মুখে পড়ছে। আর্থিক ভাবে ক্ষতির মুখে পড়ছে। ফলে পারস্পরিক শুল্ক (reciprocal tariffs) বসানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেরোলিন লিভিট (White House Press Secretary Karoline Leavitt) জানিয়েছেন,জাপান সহ একাধিক দেশ আমেরিকার পণ্যের উপর ব্যাপক ভাবে কর (India-America Tariff News) বসিয়েছে। যা 'আনফেয়ার' হিসেবে উল্লেখ করছেন মার্কিন ওই আধিকারিক।

India-America Tariff News

আগামী ২রা এপ্রিল থেকে নয়া কর বসানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর মধ্যেই মার্কিন আধিকারিকের এহেন হুঁশিয়ারি খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

India-America Tariff News: ভারতের বিরুদ্ধে ১০০ শতাংশ শুল্ক আরোপ?

এক সাংবাদিক বৈঠকে কেরোলিন লিভিট (Karoline Leavitt) আরও জানিয়েছেন, ভারত আমেরিকান কৃষি পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে। এর ফলে আমেরিকান পণ্যগুলি ভারতের মতো বড় বাজারে পৌঁছানো রীতিমত চ্যালেঞ্জের বলে দাবি। এছাড়াও এদিন জাপান সহ বেশ কয়েকটি দেশ কোন পন্যের উপর কত টাকা শুল্ক নেয় সেই কথাও তুলে ধরেন। মার্কিন ওই আধিকারিকের কথায়, দীর্ঘ সময় ধরে এই সমস্ত দেশ আমেরিকাকে লুটছে। আমেরিকার শ্রমিকদের উপর মনভাব নিয়েও বার্তা দেন।

তবে এখন 'পারস্পরিক শুল্ক' বসানোর জন্য সঠিক সময় বলে কার্যত দাবি কেরোলিন লিভিট (Karoline Leavitt)-এর। তাঁর কথায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক একটি সিদ্ধান্তগ নিতে চলেছেন। যা বুধবার অর্থাৎ ২রা এপ্রিল টের পাবে বলেও চাঞ্চল্যকর ইঙ্গিত। আর তা নিয়েই শুরু হয়েছে জোর তরজা।

India-America Tariff News: ২ এপ্রিল লাগু হবে নয়া কর?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে মহান করার ব্রত নিয়েছেন। আর তা করতে একের পর এক দেশকে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিচ্ছেন। সেই তালিকায় আছে ভারতও। ট্রাম্পের দাবি, ভারতের কর অনেক বেশি। এই বিষয়ে ব্যবস্থা না নিলে পাল্টা শুল্ক বসানোর হুঁশিয়ারি দেন। এমনকী আগামী ২রা এপ্রিল নয়া শুল্ক কর বসানোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

Take a Poll

এমনকী ব্যবাসায়ীক নীতিতে বড়সড় বদল আনা হতে পারে বলেও গুঞ্জন। যদিও ভারতের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক অনেক ভালো। ফলে এই ইস্যুতে মাঝে কিছুট নরম মনভাব দেখা যায় মার্কিন প্রেসিডেন্টের। কিন্তু সময় ঘুরতেই হোয়াইট হাউসের হুঁশিয়ারি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়। এখন দেখার আগামীকাল বুধবার কই ঘোষণা করতে চলেছেন ট্রাম্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+