আরও শক্তিশালী ভারত! পাকিস্তানের ঘুম কেড়ে ভারতকে বড় অস্ত্র দিলেন ট্রাম্প, ৫৬ ইঞ্চির তাকাত দেখল বিশ্ব
India America Difference Dill: পহেলগাঁও ইস্যুতে ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে! যে কোনও সময়ে পাকিস্তানের উপর আঘাত হানতে পারে নরেন্দ্র মোদী সরকার। ইতিমধ্যে ভারতের তিনসেনাকেই পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আর এই উত্তেজনার মধ্যেই আরও শক্তিশালী ভারত। ভারতের সঙ্গে বড়সড় সামরিক চুক্তিতে শিলমোহর আমেরিকার।
আর সেই চুক্তি অনুযায়ী ভারতকে ১৩১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক হার্ডওয়্যার এবং লজিস্টিক সহায়তা দেবে আমেরিকা (India America Difference Dill)। যা বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এহেন পদক্ষেপ নিঃসন্দেহে পাকিস্তানকে চাপে ফেলবে বলেই মনে করা হচ্ছে।

পেন্টাগনের অধীনে থাকা মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (DSCA) ইতিমধ্যে প্রয়োজনীয় সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছে। অর্থাৎ এই সংক্রান্ত সার্টিফিকেট দিয়েছে। মার্কিন কংগ্রেসকেও এই সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। প্রকাশিত খবর অনুযায়ী, 'ইন্দো পেসিফিক মেরিটাইম ডোমন অ্যাওয়ারনেস' র আওতায় এই প্রস্তাব সরবরাহ হবে। ভারত এবং আমেরিকার সমঝোতা আছে বলেও উল্লেখ করা হয়েছে।
India America Difference Dill: আরও শক্তি বাড়বে ভারতের
বর্তমান পরিস্থিতিতে আমেরিকা এই 'সামরিক হার্ডওয়্যার' ভারতীয় সেনার আরও শক্তি (India America Difference Dill) বাড়াবে। আমেরিকার দাবি, প্রস্তাবিত বিক্রয় ভারতের সামুদ্রিক ক্ষেত্রে অনেক বেশি সচেতন, বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে।
বর্তমান এবং ভবিষ্যতের হুমকি সামলাতে আরও বেশি ভারত শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে ভারত এবং পাকিস্তানের সঙ্গে কার্যত যুদ্ধের পরিস্থিতি সেই সময় ট্রাম্প প্রশাসনের এই ছাড়পত্র খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, এই উত্তেজনার মধ্যেই গত কয়েকদিন আগেই Rafale Marine combat jet পেতে ফ্রান্সের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করেছে ভারত। এই চুক্তির আওতায় ২৬ টি আধুনিক এই যুদ্ধবিমান পাবে ভারত। ফ্রান্স এবং আমেরিকার মধ্যে ৬৩ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে এজন্য।
খুব শীঘ্রই আধুনিক এই যুদ্ধ বিমানগুলি হাতে পাবে ভারতীয় নৌসেনা। জানা যায়, আইএনএস বিক্রমের উপর Rafale Marine combat jet কে মোতায়েন করা হবে। বর্তমানে এই এয়ারক্র্যাফট ক্যারিয়ারের উপর সুখোই যুদ্ধবিমানকে রাখা হয়েছে। বলে রাখা প্রয়োজন, ভারতের হাতে থাকা পরমাণু শক্তিতেও চালিত এই এয়ারকাফট কেরিয়ারকে আরব সাগরে মোতায়েন করে রাখা হয়েছে পাকিস্তানকে যোগ্য দিতে।












Click it and Unblock the Notifications