শেষ ৫ দশকে ৫ গুণ বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতি রুদ্ররোষে ৩ লক্ষ কোটি ডলারের সম্পত্তি! মৃত কত?

শেষ ৫ দশকে ৫ গুণ বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতি রুদ্ররোষে ৩ লক্ষ কোটি ডলারের সম্পত্তি

একদিকে যেমন বর্তমানে করোনার চোখ রাঙানিতে তটস্থ গোটা বিশ্ব, তেমনই গত ৫ দশকে একাধিক ভয়ঙ্কর প্রাকৃতি দুর্যোগে বারবার ছারখার হয়ে গিয়েছে গোটা বিশ্ব। কখনো সুনামি, কখনও দাবানল তো আবার কখনও ভূমিকম্প, প্রকৃতির রুদ্ররোষে বারবার ছারখার হয়েছে ধরিত্রী। এদিকে পরিসংখ্যান বলছে একাধিক প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ৫০ বছরে মারা গিয়েছে লক্ষ লক্ষ মানুষ। ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটির সম্পত্তির।

 কী কারণে বাড়ছে দুর্যোগ

কী কারণে বাড়ছে দুর্যোগ

ওদিকে গ্রিন হাউস গ্যাসের এফেক্টই হোক, বা দ্রুত জলবায়ু পরিবর্তনের জের, গত কয়েক দশকে অনেকটাই পাল্টে গিয়েছে পৃথিবীর আবহাওয়ার বৈচিত্র। বেড়েছে উষ্ণতা, বেড়েছে সামুদ্রিক জলস্তর। তারফলে দাবানল, বন্যার মতো ঘটনাও উত্তরোত্তর বেড়েছে প্রতিটা দেশেই। এদিকে গত ৫০ বছরে ২০ লক্ষের বেশি মানুষ মারা গিয়েছেন শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের কারণে। অন্যদিকে প্রায় ৩ লক্ষ কোটি মার্কিন ডলারের সম্পত্তি নষ্ট হয়ছে গোটা বিশ্বব্যাপী।

কী বলছে রাষ্ট্রপুঞ্জের তথ্য

কী বলছে রাষ্ট্রপুঞ্জের তথ্য

বুধবার রাষ্ট্রপুঞ্জের তরফে এই তথ্য সামনে আনা হয়েছে। সহজ কথায় আগের তুলনায় গত ৫০ বছরে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়েছে ৫ গুণেরও বেশি। আর এখানেই বেড়েছে উদ্বেগ। এই সামগ্রিক পরিসংখ্যান সংগ্রহে সাহায্য করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা(WMO)। তার তাতেই দেখা গিয়েছে ১৯৭৯ থেকে ২০১৯ সালের মধ্যে ১১ হাজার প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে গোটা দেশে। যার মধ্যে রয়েছে ইথিওপিয়ার ১৯৮৩ সালের খরা বিশেষ ভাবে উল্লেখযোগ্য। এই দুর্যোগ চলাকালীন সময়ে একযোগে ৩ লক্ষ মানুষের মৃত্যু হয়। অন্যদিকে সাম্প্রতিক কালে সবচেয়ে মারাত্মক ঘটনা ঘটে ২০০৫ সালে। বিধ্বংসী হ্যারিকেন ক্যাটরিনা ঝড়ের দাপটে ১৬৩.৬১ বিলিয়ন মার্কিন ডলারের।

 বেড়েছে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ

বেড়েছে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ


তবে এই প্রসঙ্গে বলতে গিয়ে বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব পেট্রি তালাস বলছেন "সময় ও জলবায়ু বদলের সাথে সাথেই অর্থনৈতিক ক্ষতির পরিমাণও বেড়েছে। অনেক বেশি ক্ষতি করতে সমর্থ হয়েছে প্রাকৃতিক বিপর্যয়। তবে সামগ্রিক সামাজিক উন্নতির জেরে মানুষের মৃত্যুও আগের থেকে অনেকটাই ঠেকানো সম্ভব হয়ছে।"

 ৯১ শতাংশের বেশি মৃত্যু উন্নয়নশীল দেশগুলিতে

৯১ শতাংশের বেশি মৃত্যু উন্নয়নশীল দেশগুলিতে

এদিকে ২০ লক্ষ মৃত্যুর মধ্যে ৯১ শতাংশের বেশি মানুষের মৃত্যু হয়েছে শুধুমাত্র উন্নয়নশীল দেশেগুলিতে। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ ঠেকিয়েও আপাত ভাবে ভালো জায়গায় রয়েছে উন্নত দেশগুলি। এদিকে বিশ্ব আবহাওয়া সংস্থার সদস্য তালিকায় রয়েছে ১৯৩টি দেশ। কিন্তপ প্রাকৃতি দুর্যোগ ঠেকানোর মতো উপযুক্ত ব্যবস্থা রয়েছে মাত্র অর্ধেক দেশেই।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+