জর্জিয়ার স্কুলে ফের হামলা, চলতি বছর এখনও আমেরিকায় ১৩১ জন বন্দুকবাজদের হাতে প্রাণ খোয়াল!
মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজদের হামলা। চলে গেল চার চারটি নিরীহ প্রাণ। রক্তে ভিজল স্কুলের মাটি। আরও একটা হামলা। চলতি বছরে বন্দুকবাজদের হামলা কি ক্রমেই দীর্ঘতর হচ্ছে? সেই প্রশ্ন উঠছে।
আমেরিকার জর্জিয়ার একটি স্কুলে এবার এই হামলা হয়েছে। বুধবার সকালে অন্যান্য দিনের মতোই এপালাচি হাইস্কুলে পঠনপাঠন শুরু হয়েছিল। এক ১৪ বছর বয়সী কিশোর সেই স্কুলে ঢুকে পড়ে। জানা গিয়েছে, সেই কিশোরের কাছেই বন্দুক ছিল।

স্কুলে ঢুকে যথেচ্ছ এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে সে৷ ঘটনাস্থলেই চার জন মারা গিয়েছে। ১২ জন গুলিবিদ্ধ। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আর এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। একজন কিশোর বন্দুক নিয়ে আসছে। গুলি চালিয়ে মানুষ মেরে দিচ্ছে। কীভাবে সেই পরিস্থিতি আটকানো যাবে?
পুলিশ প্রশাসন ওই কিশোরকে ধরেছে। কেন সে অমন কাজ করল? জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পরিষ্কার কারণ জানা যাচ্ছে না। গোটা এলাকার বাসিন্দাদের বাড়িতে থাকতে বলা হয়েছিল৷ এই কথা শোনা গিয়েছে। চলতি বছরে প্রচুর সংখ্যায় হামলার ঘটনা হচ্ছে। সেই বিষয়েও দুশ্চিন্তা বাড়ছে প্রশাসনের।
জানা যাচ্ছে, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ৩০ টি এই বন্দুকবাজের হামলা হয়েছে। তাতে এখনও অবধি সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা ১৩১ জন। চলতি বছরের আট মাস কেটেছে। তারপরেই তরতাজা এতগুলো প্রাণ চলে গেল। সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন সময়েই ভয়, আতঙ্ক কাজ করে। এমন কথাই জানা গিয়েছে৷
গত বছর ২০২৩ সালে এই রকম ঘটনায় মৃত্যুর সংখ্যা অনেকটাই বেশি ছিল। গত বছর ৪২ টি ঘটনার কথা নথিবদ্ধ হয়েছে৷ তাতে ২১৭ জন মারা গিয়েছে। এই বছর কি সেই সংখ্যা ছাপিয়ে যাবে? এই সংখ্যা যথেষ্ট ভয় ধরানো৷ চলতি বছর ২ সেপ্টেম্বর চার জন ব্যক্তি মারা গিয়েছেন। শিকাগো অঞ্চলে গুলি চালানোর ঘটনা ঘটেছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া, ফ্লোরিডা, নিউইয়র্ক, আলাবামা, কালিফোর্নিয়া, নেভাডা, আর্কানাস, উত্তর কারোলিনা প্রদেশে এই বন্দুকবাজদের হামলার ঘটনা চলতি বছরে হয়েছে।
কেন এমনভাবে বন্দুকবাজদের হামলা হয়? কেন এভাবে বেঘোরে প্রাণ যায় সাধারণ মানুষের? সেই সব প্রশ্ন প্রতিটি ঘটনার পরেই ওঠে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications