Imran Khan: রেহাই পেলেন না প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীও, ১৪ বছরের কারাদণ্ডের সাজা বুশরা বিবির
গতকালই ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েেছ পাকিস্তানের আদালত। দেশের গোপন তথ্য ফাঁস করার অভিযোগে তাঁকে কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে। তার পরের দিনই আবার তাঁর স্ত্রী বুশরা বিবিকে কারাদণ্ডের সাজা শোনাল পাকিস্তানের আদালত।
বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ তিনি সরকারি প্রধানমন্ত্রকীর স্ত্রী থাকাকালী েয সব উপহার পেয়েছিলেন সেই সব সরকারি উপহার চড়া দামে বাইরে বিক্রি করে দিয়েছিলেন। দেশের কোষাগারে যে উপহার গুলির থাকার কথা সেগুলি তিনি বেআইনি ভাবে বিক্রি করে দিয়েছেন।

শুধু ১৪ বছরের কারাদণ্ডের সাজাই শোনানো হয়নি বুশরা বিবিকে সেই সঙ্গে তিনি ১০ বছর সরকারি দফতরে কোনও পদে থাকতে পারবেন না বলেও জানানো হয়েছে। ২০২২ সালে প্রথম এই কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আসে। যেখানে ইমরান খানকে সেই সব সরকারি উপহারের তথ্য জানতে চাওয়া হলে তিনি তার তথ্য দিতে পারেননি। তারপরেই শুরু হয় তদন্ত।
পাকিস্তানের দুর্নীতি দমন শাখা তদন্তে নেমে জানতে পারে প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান খান এবং তাঁ স্ত্রী বুশরা বিবিকে সৌদি আরবের যুবরাজ একটি বহুমূল্য নেকলেস উপহার দিয়েছিলেন। সেই দামি উপহারটি তাঁরা বাজের অত্যন্ত কম দামে বিক্রি করে দেন। এদিকে সামনেই পাকিস্তানের সাধারণ নির্বাচন। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন। তার ঠিক আটদিন আগে বুশরা বিবির বিরুদ্ধে সাজা ঘোষণা করা হল। এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
গতকালই ইমরান খানকে দেশের গোপন নথি ফাঁসের দায়ে ১০ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকেও ১৪ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। যদিও পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে পিটিআই। পাকিস্তােনর সাধারণ নির্বাচনে কোনও রকম প্রতীক ছাড়াই তারা লড়াইয়ে নামছে।
শুধু বুশরা বিবি নয় ইমরান খানের বিরুদ্ধেও সরকারি উপহার বিক্রির অভিযোগ রয়েছে। সেই দোেষ অগস্ট মাসে তাঁকে ৩ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েিছল। এক কোটি থাকাও বেশি মূল্যের উপহার বাজারে বিক্রি করে দিয়েছিলেন ইমরান খান। এমনই অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এছাড়াও তাঁর বিরুদ্ধে ১৫০িট মামলা রয়েছে। সেই সব মামলায় ৩ বছরের কারাদণ্ডের সাজা কাটছেন তিনি। তার সঙ্গে আরও ১০ বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে তাঁকে।












Click it and Unblock the Notifications