‘তান্ত্রিক’ স্ত্রী’র বলেই বলীয়ান ইমরান পাক মসনদে! চাঞ্চল্যকর দাবি পাক বংশোদ্ভুত লেখকের
ইমরান খানেরই নাকি কোনও ক্ষমতা নেই! বিশিষ্ট পাক বংশোদ্ভুত লেখক তারেক শাহই চাঞ্চল্যকর দাবি করেছেন- ইমরানের ক্ষমতার বাড়বাড়ন্ত তাঁর তান্ত্রিক স্ত্রী-র জন্যই।
ক্রিকেট দুনিয়া থেকে রাজনীতির অলিন্দে পা দিয়েই সাফল্যের শিখরে পৌঁছেছেন ইমরান খান। সম্প্রতি নির্বাচনে জয়লাভ করে হয়েছেন পাকিস্তানের প্রশাসনিক প্রধান। এহেন ইমরান খানেরই নাকি কোনও ক্ষমতা নেই! বিশিষ্ট পাক বংশোদ্ভুত লেখক তারেক শাহই চাঞ্চল্যকর এই দাবি করেছেন। তিনি স্পষ্টতই জানিয়েছেন, ইমরানের ক্ষমতার বাড়বাড়ন্ত তাঁর তান্ত্রিক স্ত্রী-র জন্যই।

সম্প্রতি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খানকে নিশানা করেন ফাতাহ। তাঁর কথায়, সদ্য নির্বাচনে জয়ী হলেও ইমরান খানের হাতে কোনও ক্ষমতা নেই। সব ক্ষমতা তাঁর স্ত্রী বুশরা মানেকার হাতে। প্রসঙ্গত উল্লেখ্য, বিয়ের আগে বুশরাকে আধ্যাত্মিক পথ প্রদর্শক বলে পরিচয় দিয়েছিলেন ইমরান খান। এদিন ফাতাহ একধাপ উপরে উঠে ইমরান ঘরণী বুশরাকে ব্ল্যাক ম্যাজিশিয়ান বা তান্ত্রিক বলে বর্ণনা করেন।
বিশিষ্ট পাক বংশোদ্ভুত লেখকের কথায়, ইমরানের বাড়বাড়ন্ত তাঁর তান্ত্রিক পত্নী বুশরার জন্যই। স্ত্রীর বলেই বলীয়ান ইমরান। নির্বাচনের প্রচারে ইমরানের তৃতীয় বিয়ে নিয়ে নানা কটাক্ষ করা হয়েছিল। এবার সেই তৃতীয় পত্নীর ক্ষমতাই যে ইমরানের সাফল্যের চাবিকাঠি, তা প্রকট হল ফাতাহর মন্তব্যে।
শুধু রাজনীতির অলিন্দেই নয়, ইমরানের পাক ক্রিকেট দলে সুযোগ পাওয়া নিয়েও কটাক্ষ করেন তিনি। তৎকালীন পাক সেনা জেনারেল নিয়াজির সুপারিশেই তিনি দলে স্থান পান বলে মন্তব্য ফাতাহর। এদিন পাকিস্তানকেও একহাত নেন বিশিষ্ট লেখক। বলেন, যাঁরা দ্বিজাতিতত্ত্বে বিশ্বাসী, তাঁরা কখনও ভালো লোক হতে পারেন না।
তাঁর কথায়, পাকিস্তান ৫০ হাজার বালোচকে খুন করেছে, তিন লক্ষ বাংলাদেশিকে মেরেছে, পাঁচ লক্ষ কাশ্মীরি পণ্ডিতকে ঘরছাড়া করেছে। এদিন তিনি আরও বলেন, ভারতের মুসলিমরাই একমাত্র গোটা দুনিয়ায় সুখী মানুষ। এদিন তিনি রামমন্দির নির্মাণের জন্যও সওয়াল করেন। মুসলিমদেরও এই কাজে সহায়তা করা উচিত।












Click it and Unblock the Notifications