গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, তপ্ত পাকিস্তানের রাজনীতি

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। ইমরান খানকে গ্রেফতার করেছে পাকিস্তান রেঞ্জার্স, এমনটাই খবর বিভিন্ন সংবাদ মধ্যমের। ইমরান খানকে এমন একটা সময় গ্রেফতার করা হল, যে সময় তিনি পাকিস্তান আইএসআই-এর কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল নাসিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন।

ইমরান খান
Photo Credit: ছবি সূত্র: পিটিআই

ইমরান খান অভিযোগ করেছিলেন, মেজর জেনারেল ফয়সাল নাসির তাঁকে হত্যার চেষ্টা করেছেন। ইমরান খানের এই মন্তব্যে্র জন্য পাকিস্তানের সেনাবাহিনী তাঁকে তিরস্কারও করে। এদিন তাঁকে দুর্নীতির মামলায় হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম।

ইমরান খান

পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করে পাকিস্তান রেঞ্জার্স। ইমরান খান এখানে তাঁর বিরুদ্ধে নথিভুক্ত একাধিক মামলায় জামিন নিতে এসেছিলেন।

ইমরান খানের দল পিটিআই-এর টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে আদালত চত্বরে গুরুতর আহত হয়েছেন ইমরান খানের আইনজীবী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+