তৃতীয় বিশ্বের দেশ গুলোর জন্য অভিবাসনের দরজা বন্ধ! ঘোষণা ট্রাম্পের, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মার্কিন অভিবাসন নীতি নিয়ে এক কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি তাঁর দেশের নাগরিকদের স্বার্থ সুরক্ষিত করার জন্য তৃতীয় বিশ্বের দেশের অভিবাসন বন্ধ করে দেবেন। অর্থাৎ অন্য দেশ থেকে এসে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার জন্য অভিবাসন নেওয়া বন্ধ করবেন বলে বার্তা দিয়েছেন।

ট্রাম্প তাঁর নিজস্ব সমাজ মাধ্যমে লিখেছেন, মার্কিন প্রশাসনিক ব্যবস্থা ঠিক আগের মতো করতে হবে। তার জন্য তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা প্রয়োজন। প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় যারা অবৈধভাবে এদেশে প্রবেশ করেছিল তাদের প্রবেশাধিকার বাতিল করা হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রে যাদের প্রয়োজন নেই, তাদের অপসারণ করব। তিনি আরও বলেন, এই অভিবাসন নীতি প্রযুক্তিগত অগ্রগতি এবং অনেকের জীবনযাত্রার সুবিধাগুলোকে নষ্ট করেছে। যদিও নির্দিষ্ট করে কোনও দেশের নাম উল্লেখ করেননি ট্রাম্প।

তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, "হাজার হাজার মানুষের কোনও রকম তথ্য যাচাই না করেই আমাদের দেশে এ ভাবে চলে আসতে দেওয়া হয়।আমরা এই সমস্যার সমাধান করব। কিন্তু কখনই ভুলব না, জো বাইডেন আমাদের দেশে কী কী সর্বনাশ করে গিয়েছেন।"

এরপর তিনি আরও লেখেন, "আমরা প্রযুক্তিগত দিক থেকে অনেকটা এগিয়ে গিয়েছি। কিন্তু এই অভিবাসন নীতি অনেকের জীবনযাত্রার মান নষ্ট করেছে। আমি সমস্ত তৃতীয় বিশ্বের দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ী ভাবে বন্ধ করে দেব। পাশাপাশি মার্কিন ব্যবস্থাপনাকেও পুরোপুরি সামলে নেওয়ার সুযোগ করে দেব। জো বাইডেনের আমলে যত অবৈধ অনুপ্রবেশ ঘটেছে, সমস্তটাই বাতিল করব। আমেরিকায় যাদের প্রয়োজন নেই, যারা আমাদের দেশকে ভালোবাসতে পারে না তাদের অপসারণ করব।"

হোয়াইট হাউসের সামনে ন্যাশনাল গার্ডে থাকা দুই সদস্যকে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় চারিদিকে উত্তেজনা তুঙ্গে। হোয়াইট হাউসের একটু দূরে ওয়াশিংটন ডিসিতে সেই দুই সদস্যকে গুরুতরভাবে আহত করে এক বন্দুকবাজ। ট্রাম্প এই ঘটনাটিকে জঙ্গি হামলা বলে অভিহিত করেছেন। ইতিমধ্যে ওয়াশিংটন, ডিসিতে দুই ন্যাশনাল গার্ডকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তিকেও চিহ্ণিত করা হয়েছে। জানা গেছে ওই বন্দুকধারী একজন আফগান নাগরিক। বয়স ২৯। নাম রাহমানুল্লাহ লাকানওয়াল। এই ঘটনা ঘটার পর থেকেই আফগানিস্তানের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ট্রাম্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+