Sunita Williams: Welcome To Earth সুনীতা! কীভাবে সমুদ্রে অবতরণ Crew-9-এর? রইল রোমহর্ষক সেই মুহূর্তের ভিডিও
Sunita Williams Latest News: দীর্ঘ প্রতীক্ষার অবসান। দীর্ঘ ২৮৬ দিন পর পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। একই সঙ্গে 'বাড়ি' ফিরলেন তাঁর সঙ্গী তথা আরও এক মহাকাশচারী বুচ উইলমোর। একেবারে টানটান উত্তেজনা। গোটা বিশ্বজুড়ে প্রার্থনা।
অবশেষে ভারতীয় সময় ভোর সাড়ে ৩ টের কিছু পড়ে ফ্লোরিডার সমুদ্রে সফল অবরতণ করল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের বিশেষ যান SpaceX Crew-9। স্বস্তির নিশ্বাস ফেলল গোটা বিশ্ব। ইতিমধ্যে ইসরোর তরফে গভীর সমুদ্র থেকে ড্রাগনকে উদ্ধার করা হয়েছে। যা খবর, মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর সহ সমস্ত মহাকাশচারী সুস্থ আছেন (Sunita Williams Latest News) ।

যা খবর, স্পেস থেকে পৃথিবীতে ফিরতে সুনীতাদের ফিরতে মোট ১৭ ঘণ্টা সময় নেয়। ভারতীয় সময় তিনটের কিছু সময় পর পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ইলন মাস্কের স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল। এরপরেই ধীরে ধীরে যানের গতি কমতে থাকে। একই সঙ্গে টেনশন বাড়তে শুরু করে।
বিজ্ঞানীদের কথায়, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় বেশ কিছু মিনিটের জন্য নাসার স্পেস স্টেশনের সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সুনীতা উইলিয়ামসদের মহাকাশযানটির। সেই সময় আরও চাপ বাড়তে শুরু করে নাসার কন্ট্রোল রুমে।
যদিও কিছুক্ষণের পরেই স্প্ল্যাশডাউন প্রক্রিয়া শুরু হয়। যোগাযোগ ফের ফিরতেই স্বস্তি ফেরে কন্ট্রোল রুমে। এরপর থেকে সবকিছু সাধারণ প্রক্রিয়াতেই ঘটতে শুরু করে। সফল অবতরণ অর্থাৎ স্প্ল্যাশডাউন প্রক্রিয়া শুরু হয়। খুলে যায় একের পর এক প্যারাসুট। যা বিশেষ যানের গতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আগে থেকেই ফ্লোরিডার সমুদ্রে নাসার বিশেষ প্রস্তুতি ছিল। সেখানেও তৎপরতা শুরু হয়।
#WATCH | Splashdown succesful. SpaceX Crew-9, back on earth.
— ANI (@ANI) March 18, 2025
After being stranded for nine months at the International Space Station (ISS), NASA's Boeing Starliner astronauts Sunita Williams and Barry Wilmore are back on Earth.
(Source - NASA TV via Reuters) pic.twitter.com/1h8pHEeQRq
ভারতীয় সময় সাড়ে তিনটের কিছু পড়ে 'ভারতের মেয়ে' সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর, নিক হগ এবং আলেকজ়ান্ডার গর্বুনভকে নিয়ে ফ্লোরিয়ার সমুদ্রে নামল স্পেসএক্সের বিশেষ যান SpaceX Crew-9। একেবারে ঐতিহাসিক মুহূর্ত। স্প্ল্যাশডাউন হতেই নাসার কন্ট্রোল রুমে ঝড় উঠল হাতহাতির। স্বস্তি পেলেন নাসার বিজ্ঞানীরা।
যা খবর, সমুদ্রে বিশেষ যান স্প্ল্যাসডাউন করার পরেই নাসার আধিকারিকরা একেবারে নৌকা নিয়ে ছুটে আসেন বিশেষ যানের কাছে। সেটিকে নিয়ে যাওয়া হয় বড় একটি জাহাজে। চিকিৎসকদের মেডিক্যাল পরীক্ষার পরেই বীশেষ যান থেকে বের করা হয় সুনীতাদের।
#WATCH | NASA's Boeing Starliner astronauts Sunita Williams and Barry Wilmore are back on Earth after the successful Splashdown of SpaceX Dragon spacecraft carrying Crew-9 at Tallahassee, Florida - where the recovery personnel are continuing to step through procedures to hoist… pic.twitter.com/z8Kmngy3em
— ANI (@ANI) March 18, 2025












Click it and Unblock the Notifications