China US Tariff: চিনের উপর ১০৪ শতাংশ হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি! ২৪ ঘণ্টা সময় বেঁধে দিলেন ট্রাম্প

China US tariff: বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধে লিপ্ত আমেরিকা। নিজ অবস্থানেই অনড় থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনের উপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি। শুক্রবার পাল্টা একই হারে আমেরিকান পণ্যে শুল্ক বসানোর কথা জানিয়েছে বেজিং। আর এবার চিন সেই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আরও ৫০ শতাংশ শুল্ক বসানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।

বেজিংকে ২৪ ঘণ্টায় সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প। তার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না করলে চিনা পণ্যের উপর আমেরিকার বসানো মোট শুল্কের হার বেড়ে দাঁড়াবে ১০৪ শতাংশ। করোনা থেকেই খরা শুরু হয়েছিল। ট্রাম্পের শুল্ক আরোপের জেরে আরও পতন লক্ষ্য করা গিয়েছে বিশ্ব বাজারে। আর এবার চিনের সঙ্গে সেই শুল্ক যুদ্ধ আরও জোরালো করতে চলেছে আমেরিকা।

xi jinping

চিনের সঙ্গে সব বৈঠকে বসার আর্জিও খারিজ করা হবে বলে জানান ট্রাম্প। এনিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে চিনের বাণিজ্য মন্ত্রক সূত্রে জানানো হয়, চিনের উপর শুল্কের হার বাড়ানোর সিদ্ধান্ত আমেরিকার জন্য ভুল হবে। আমেরিকার ব্ল্যাকমেইল বা প্রতারকের মুখোশ ফাঁস হয়ে গিয়েছে বলে বিবৃতিতে দাবি করে চিন। এমনকী সেখানে এও বলা হয়, যদি আমেরিকা নিজ সিদ্ধান্তে অনড় থাকে ও এভাবে জোরাজুরি করতে থাকে, তাহলে শেষ দিন পর্যন্ত লড়াই করে যাবে চিন।

প্রথম দিন থেকেই ট্রাম্পের শুল্ক নীতির প্রবল বিরোধিতা করে আসছে চিন। যেন তেন প্রকারেণ শুল্ক যুদ্ধের মোকাবিলা করতে তারা প্রস্তুত হলে আগেই জানায় বেজিং। এদিন চিনের কমিউনিস্ট দলের মুখপত্র পিপল'স ডেইলি-তে বলা হয়, "আমেরিকার শুল্কের জেরে প্রভাব পড়বে চিনে। তবে মাথায় আকাশ ভেঙে পড়ার পরিস্থিতি হবে না। ২০১৭ সালে প্রথম শুল্ক যুদ্ধ শুরু করেছিল আমেরিকা। তবু আমরা উন্নয়ন থামায়নি। সহনশীলতার পরিচয় দিয়েছি। আমাদের যত চাপ দেওয়া হয়েছে, আমরা তত শক্তিশালী হয়েছি।"

প্রসঙ্গত, গত ২ এপ্রিল বিশ্বব্যাপী একাধিক দেশের উপর পারস্পারিক শুল্ক কার্যকর করেন ট্রাম্প। চিনের উপর ৩৪ শতাংশ, ভারতের উপর ২৬ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০ শতাংশ, দক্ষিণ কোরিয়ার উপর ২৫ শতাংশ, জাপানের উপর ২৪ শতাংশ ও তাইওয়ানের উপর ৩২ শতাংশ হারে শুল্ক চাপানোর কথা বলেছেন ট্রাম্প। ন্যূনতম ১০ থেকে শুরু করে সর্বোচ্চ ৪৯ শতাংশ, এর মধ্যেই রয়েছে ট্রাম্পের ঘোষিত শুল্কের মাত্রা। ব্রিটিশ যুক্তরাজ্যের উপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপের কথা জানিয়েছেন ট্রাম্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+