হরমুজ প্রণালী ফের খুলল ইরান, ট্রাম্পের থেকে ধন্যবাদ পেল তেহরান
ইজরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তির পর বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য শুক্রবার ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে। এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে সব দেশের জন্য বড় স্বস্তি এসেছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহণে নতুন গতি আনবে।
এই বিষয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এক বিবৃতিতে জানিয়েছেন, “লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায়, হরমুজ প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। রুটটি ইসলামিক রিপাবলিক অফ ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন কর্তৃক ইতিমধ্যে ঘোষিত সমন্বিত পথ অনুসরণ করবে।”

হরমুজ প্রণালী উন্মুক্ত করার এই পদক্ষেপ দ্রুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে আসে। তিনি 'ট্রুথ সোশ্যাল'-এ একটি পোস্টে ইরানকে ধন্যবাদ জানান। ট্রাম্প লিখেছেন, “ইরান এইমাত্র ঘোষণা করেছে যে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে উন্মুক্ত এবং পূর্ণ চলাচলের জন্য প্রস্তুত।”












Click it and Unblock the Notifications