ইজরায়েলের মতো পাকিস্তানকে আঘাত করুন, এক মাসও টিকবে না, ভারতকে সতর্ক হতে আবেদন বালোচ নেতার

ভারত পাকিস্তান উত্তেজনার আবহে নতুন করে সতর্কবার্তা শোনা যাচ্ছে বালোচিস্তান থেকে। সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরের নড়াচড়া নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির উদ্বেগ আরও তীব্র হয়েছে। লালকেল্লা সংলগ্ন বিস্ফোরণের তদন্ত পাকিস্তানি জঙ্গি নেটওয়ার্কের দিকে আঙুল তুলতেই গোটা পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। তদন্তকারীরা জইশ ই মহম্মদের যোগসাজশের প্রমাণ পেয়েছেন, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের বয়ানেও উঠে এসেছে পাকিস্তানের মাটিতে বসে থাকা হ্যান্ডলারদের নাম। বিশ্লেষক মহলের মতে, এর নেপথ্যে আরও বড় কোনও চক্রান্ত পাক খাচ্ছে ইসলামাবাদ।

এই পরিস্থিতিতেই সামনে এল বালোচদের তীব্র আবেদন। মানবাধিকারকর্মী মির ইয়ার বালোচ সরাসরি দাবি করেছেন পাকিস্তান কখনওই সন্ত্রাসের পথ ছাড়তে চায় না। তাঁর মতে, ভারতকে এখনই ইজরায়েল স্টাইলে বড় ও চূড়ান্ত অভিযান নিয়ে ভাবতে হবে। তাঁর দাবি, ভারত যদি এমন হামলা চালায়, পাকিস্তান এক মাসও টিকতে পারবে না।

মির ইয়ার বালোচের বক্তব্য শুধু সতর্কবার্তা নয় এর সঙ্গে তিনি তুলে ধরেছেন ভারতের জন্য একটি রূপরেখাও। তাঁর পরামর্শ, বালোচিস্তান ও আফগানিস্তানকে খোলাখুলি প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার দিক দিল্লি। আফগানিস্তানে বাগরামের পাশাপাশি আরও অন্তত দশটি অতিরিক্ত এয়ারবেস গড়ে তুলতে পারলে ভারত পাক অঞ্চলে প্রয়োজনীয় চাপ তৈরি করতে পারবে।

তিনি আরও বলেন, পাকিস্তানি বিমান হামলা থেকে রক্ষা পেতে আফগানিস্তানের হাতে থাকা উচিত দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। বালোচ সামরিক পর্যবেক্ষকদের বিশ্লেষণ যদি বালোচিস্তান ও আফগানিস্তান আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ও আকাশরক্ষা ব্যবস্থা পায়, তবে পাকিস্তানের শক্তির ভরকেন্দ্র ভেঙে পড়তে সময় লাগবে না। মির ইয়ার বালোচ এমনকী দাবি করেছেন তাঁদের বাহিনী কয়েক সপ্তাহের মধ্যেই পাকিস্তানের ভেতরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম। বালোচিস্তানের বিপুল খনিজ সম্পদের দখল বালোচদের হাতে গেলে পাকিস্তান কয়েক বিলিয়ন ডলার ক্ষতি সইতে বাধ্য হবে।

এই সময়ে বালোচদের এমন কঠোর বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। দিল্লি ইতিমধ্যেই পাকিস্তানের নানামুখী তৎপরতা, গ্রেপ্তার হওয়া দোষীদের বয়ান ও পুনরুজ্জীবিত জঙ্গি সংযোগগুলিকে ৯০ এর দশকের অশান্ত সময়ের সাথে তুলনা করছে।

ভারত পরিস্থিতিকে শীতল মাথায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আর বালোচদের এই হুঁশিয়ারির অভিজ্ঞতা, ক্ষোভ ও দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+