লন্ডনে ইতিহাস! Birmingham-এ প্রথমবারের জন্যে লর্ড মেয়রের দায়িত্বে ভারতীয় বংশোদ্ভূত
লন্ডনে ইতিহাস! প্রথমবারের জন্যে বার্মিংহামে (Birmingham) লর্ড মেয়রের দায়িত্ব নিয়েছেন ব্রিটিশ ভারতীয় নাগরিক চমন লাল। ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ একটি শহর ওয়েস্ট মিডল্যান্ডস। আর সেখানেই স্থানীয় কাউন্সিলারদের দ্বারা নির্বাচিত হয়েছেন চমন লাল।
যা খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ব্রিটিশ শিখ রবিদারিয়া সম্প্রদায় থেকে আসেন চমন। তবে তাঁর জন্ম পাঞ্জাবের হোশিয়ারপুরের পাখোয়াল গ্রামে। যদিও পরে চমন লাল ব্রিটেনে পৌঁছে যান। শুধু তাই নয়, বিগত কয়েক বছর ধরে স্থানীয় কাউন্সিলার হিসাবে কাজ সামলেছেন।

লেবার পার্টির নেতা হিসাবে প্রথম ১৯৯৪ সালে নির্বাচন করা হয়। তবে গত সপ্তাহে মেয়র নির্বাচনের জন্যে আয়োজিত একটি সভাতে লাল বলেন, এটি আমার এবং পরিবারের জন্যে খুবই গর্বের একটি বিষয়। সেনা আধিকারিকের সন্তান হিসাবে ভারতে জন্মানোর সুযোগ হয়েছে আর বার্মিংহামে (Birmingham) শহরে সেবা করার সুযোগ পেয়েছি। যা খুবই গর্বের বলে মন্তব্য করেছেন লাল।
তিনি বলেন, একজন দত্তক নেওয়া ব্রুমি আমি। কিন্তু একদিন আমার দত্তক নেওয়া শহরের লর্ড মেয়র হব তা কখনই ভাবিনি বলেও মন্তব্য করেছেন চমন। আমার এবং আমাদের শহরের প্রথম নাগরিক হিসাবে আমাকে নির্বাচিত করার জন্যে সমস্ত কাউন্সিলারকে ধন্যবাদ জানান তিনি।
বলে রাখা প্রয়োজন, বার্মিংহামে (Birmingham) শহরে মানুষদের ব্রুমি বলা হয়ে থাকে। বার্মিংহাম সিটি কাউন্সিল অনুসারে, চমন লালের বাবা সর্দার হরনাম সিং বঙ্গা ব্রিটিশ ভারতীয় সেনার আধিকারিক ছিলেন। যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকাতে দেখা গিয়েছিল। ১৯৫৪ সালে লালের বাবা ইংল্যান্ডে চলে এসেছিলেন। এবং বার্মিংহোম শহরেই বসবাস শুরু করেন।
Behind the scenes at today’s mayor making ceremony, as Lord Mayor Cllr Chaman Lal, is helped into his robes. pic.twitter.com/N5BAwFJAj4
— Lord Mayor of Bham (@BrumLordMayor) May 23, 2023
এরপর চমন তাঁর মায়ের সঙ্গে= ১৯৬৪ সালে ইংল্যান্ডে চলে আসে। এবং ওই শহরেই থাকতে শুরু করেন। সেই শহরেই লাল ইলেকট্রনিক্সের কাজকর্ম শুরু করেন। এরপর ১৯৭১ সালে বিদ্যাবতী বলে এক মহিলাকে বিয়েও করেন চমন লাল। তিনি মেয়ে এবং দুই ছেলে রয়েছে। কাজের পাশাপাশি রাজনীতিতেও আগ্রহ ছিল। এরপর লেবার পার্টিতে যোগ দেন। একাধিক সমাজ সংস্কার অভিযানে অংশ নিয়েছিলেন চমন।
শুধু তাই নয়, একাধিক কাজ করেছেন শহর এবং দেশের হয়।












Click it and Unblock the Notifications